বাংলা লাইভ নিউজ ডেস্ক: জেলেদের দাবি, বঙ্গোপসাগরে যেসব কাঠবডি ট্রলিং জলযান মাছ আহরণ করে তাদের কোনো অনুমোদন নাই। তারা অবৈধভাবেই মাছ ধরে।

অনেক ছোট ফাঁসের জাল ব্যবহার করার কারণে সাগরের ছোট-বড় সব মাছ ওই জালে ওঠে। বিক্রির উপযোগী মাছ রেখে অবশিষ্ট মাছ তারা মেরে ফেলে। এই ট্রলিং জাহাজগুলো সাগরের ছোট-বড় ৩২৪ প্রজাতির মাছের পোনা ধ্বংস করছে। ট্রলিংয়ের মাধ্যমে মাছ আহরণ এখনই বন্ধ না করলে কয়েক বছরের মধ্যে সাগর মাছ শূন্য হয়ে পড়বে।

ইতোমধ্যে ইলিশের সংখ্যা কমেছে। যেসব স্থানে ট্রলিংয়ের মাছ বিক্রি হয় সেসব বাজারেও অভিযান চালানোর দাবি জানান জেলেরা। সমুদ্রগামী সাধারণ জেলেরা বড় ফাঁসের জাল দিয়ে ইলিশসহ অন্যান্য মাছ আহরণ করেন। কিন্তু প্রভাবশালী ট্রলিংয়ের মালিকরা ছোট ফাঁসের জাল দিলে মাছের বীজ থেকে শুরু করে সবধরনের মাছ ধরে যার ফরে সমুদ্রে মাছের সংখ্যা কমছে প্রতিনিয়ত।

এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।

তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।