বাংলা লাইভ নিউজ ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি দুই দশকের বেশি সময় ধরে ফুটবল বিশ্বে রাজত্ব করেছেন।
- •তিনি দুই দশকের বেশি সময় ধরে ফুটবল বিশ্বে রাজত্ব করেছেন।
- •গত বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেওয়ার পর আলোচনায় এসেছে তার রেখে যাওয়া বেশ কিছু কীর্তি।
- •এর মধ্যে এমন ৯টি রেকর্ড রয়েছে, যেগুলো ভবিষ্যৎ প্রজন্মের ফুটবলারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে।
গত বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেওয়ার পর আলোচনায় এসেছে তার রেখে যাওয়া বেশ কিছু কীর্তি। এর মধ্যে এমন ৯টি রেকর্ড রয়েছে, যেগুলো ভবিষ্যৎ প্রজন্মের ফুটবলারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে।
১. আন্তর্জাতিকে সবচেয়ে বেশি গোল দলের হয়ে সর্বোচ্চ গোল করার রেকর্ড রোনালদোর দখলে। পর্তুগালের জার্সিতে তার গোলসংখ্যা ১৪৬। দ্বিতীয় স্থানে থাকা লিওনেল মেসির চেয়ে ২০ গোল এগিয়ে রয়েছেন তিনি।
এক সময় রোনালদোর সঙ্গে এই রেকর্ডের লড়াইয়ে থাকা ইরানের আলী দাইয়ি এখন অনেকটা পিছিয়ে। বর্তমান ফুটবলারদের মধ্যে রোমেলু লুকাকু ৯৪ গোল নিয়ে রয়েছেন চতুর্থ স্থানে।
রবার্ট লেভানডোভস্কির গোলও ৯২টি। ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে রোনালদোর রেকর্ড ছাড়াতে আরও ৫০টির বেশি গোল করতে হবে। ২. আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ শুধু গোল করাই নয়, জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও গড়েছেন রোনালদো।
পর্তুগালের হয়ে ২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি মাঠে নেমেছেন ২৩৪ ম্যাচে। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মেসির ম্যাচ সংখ্যা ২০৮।
বর্তমানে যারা খেলছেন তাদের মধ্যে কাতারের হাসান আল হায়দোস ১৯৩ ম্যাচ খেলে ভালো পজিশনে থাকলেও রোনালদোর রেকর্ড থেকে অনেক দূরে। ৩.ত্রিশ বছর বয়সের পর সর্বোচ্চ আন্তর্জাতিক গোল রোনালদোর ক্যারিয়ারের সবচেয়ে বিস্ময়কর দিকগুলোর একটি হলো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে গোল করার ধারাবাহিকতা ধরে রাখা।
৩০ বছর পূর্ণ হওয়ার আগে পর্তুগালের হয়ে তার গোল ছিল ৫২টি। অথচ ৩০ বছর পেরিয়ে একই জাতীয় দলের হয়ে করেছেন আরও ৯৪ গোল। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা মেসি ৩০ বছর বয়সের পর আন্তর্জাতিক ফুটবলে করেছেন ৬৮ গোল।
৪. সবচেয়ে বেশি আলাদা ম্যাচে গোল।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।