বাংলা লাইভ নিউজ ডেস্ক: খেলা ২৪১ রানেই গুটিয়ে গেল ইংল্যান্ড ত্রিদেশীয় সিরিজে টানা দুই ম্যাচে হেরেছে ইংল্যান্ড। তৃতীয় ম্যাচেও সুবিধা করতে পারছে না ইংলিশরা।
স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমে সবকটি উইকেট হারিয়ে মাত্র ২৪১ রান করেছে ইংল্যান্ড। ফলে জিততে হলে পাকিস্তানের দরকার ২৪২ রান। ম্যাচের শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। ব্যাটিংয়ে নেমে শুরুটাই ভালো হয়নি ইংল্যান্ডের।
মাত্র ১৯ রান তুলতে না তুলতেই সাজঘরের পথ ধরের তিন ইংলিশ ব্যাটার। খানিক বাদে সাজঘরে ফেরেন জর্ডান কক্সও। আউট হওয়ার আগে টম ব্যান্টন ৪, জো রুট ৫, হ্যারি ব্রুক ১ ও জর্ডান কক্স ৬ রান করেন। পঞ্চম উইকেট জুটিতে স্যাম কুরানকে নিয়ে চাপ সামলে নেন ওপেনার বেন ডাকেট।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।
তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।