বাংলা লাইভ নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সর্ববৃহৎ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠল ওমানে শনিবার ওমানের রাজধনী মাস্কাট আল ওয়াদি ফুটবল মাঠে জমকালো আয়োজনে শুভ উদ্বোধন হয়ে গেলো মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সর্ববৃহৎ ফুটবল টুর্নামেন্টের। সোশ্যাল ক্লাব ওমান আয়োজিত গাল্ফ এক্সচেঞ্জ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানটি বিপুল সংখ্য প্রবাসী বাংলাদেশি উপভোগ করেন।

প্রতিবছরের ন্যায় এবারও বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ১২ টি প্রবাসী বাংলাদেশী ফুটবল খেলোয়াড়দের নিয়ে গঠিত দল। দিনের প্রথম উদ্ভাবনী ম্যাচ মুখোমুখি হয় এস ডি আর সাহাম এফসি বনাম মাস্কাট সিটি এফসি। নিজেদের প্রথম ম্যাচে দুই শূন্য গোলের ব্যবধানে জয় তুলে নেয় এস ডি আর সাহাম এফসি। ওমানে প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় ফুটবল আসরের প্রস্তুতি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম- ৯ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রীড়া যুব উন্নয়ন অধিদপ্তরের সদস্য আবু সুফিয়ান।

তিনি প্রবাসীদেরকে অনৈতিক কর্মকান্ডে না জড়িয়ে অবসর সময়ে খেলাধুলা এবং দেশের সাংস্কৃতি চর্চায় মনোযোগী হওয়ার তাগিদ দেন। এসময় বাংলাদেশ সোশ্যাল ক্লাবের সভাপতি আজিমুল হক বাবুল সিআইপি ও বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা এফ্যার্স মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন। ওমানের আল সুইকে শুরু হয়েছে প্রবাসী গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দূতাবাসের চার্জ দ্যা এফ্যার্স মাহমুদুর রহমান বলেন, খেলাধুলার মাধ্যমে শরীর ও মন দুটোই ভালো থাকে। তাই এ ধরণের আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।

এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।

তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।