বাংলা লাইভ নিউজ ডেস্ক: জগদিশ চন্দ্র মহন্ত বলেন, মাগরিবের নামাজের পর একদল লোক এসে আমাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। মাগরিবের পর কারেন্ট না থাকায় আমরা তাদের চিনতে পারি নাই।
হামলায় ক্ষতিগ্রস্থ দীনেশ চন্দ্র মহন্ত জানায় একদল লোক সন্ধ্যায় এসে বাড়ীঘরে হামলা চালায় এবং ৩ টি ছাগল ঘরের আসবাপত্র লুটপাট করে নিয়ে যায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী এবং স্থানীয় বিএনপির নেতারা।
তাঁরা ঘটনাস্থলের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে আরও ছড়িয়ে না পড়ে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।
তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।