বাংলা লাইভ নিউজ ডেস্ক: ২০২৯ সালের জুন পর্যন্ত বায়ার্নেই থাকবেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। সংগৃহীত ছবি জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের সঙ্গে আরও তিন বছরের চুক্তি বাড়িয়েছেন হ্যারি কেইন।

📌 এক নজরে মূল বিষয়:
  • •২০২৯ সালের জুন পর্যন্ত বায়ার্নেই থাকবেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন।
  • •সংগৃহীত ছবি জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের সঙ্গে আরও তিন বছরের চুক্তি বাড়িয়েছেন হ্যারি কেইন।
  • •নতুন চুক্তি অনুযায়ী, ২০২৯ সালের জুন পর্যন্ত ক্লাবটিতে থাকবেন ইংল্যান্ডের অধিনায়ক।

নতুন চুক্তি অনুযায়ী, ২০২৯ সালের জুন পর্যন্ত ক্লাবটিতে থাকবেন ইংল্যান্ডের অধিনায়ক। এক বিবৃতিতে চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছে বায়ার্ন।

২০২৩ সালে টটেনহাম হটস্পার থেকে ৮ কোটি ৬০ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে বায়ার্নে যোগ দেন কেইন। চার বছরের চুক্তিতে আসা এই ইংলিশ স্ট্রাইকারের আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সালের জুন পর্যন্ত।

তবে মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন চুক্তিতে সই করেছেন ৩৩ বছর বয়সি এই তারকা। চুক্তি নবায়নের পর বায়ার্নের প্রতি নিজের ভালোবাসা ও ক্লাবটির সঙ্গে থাকার আনন্দ প্রকাশ করেছেন কেইন।

তিনি উল্লেখ করেন, ‘বায়ার্নের অংশ হতে পেরে আমি গর্বিত। আমাদের দল অসাধারণ, কোচ ভিনসেন্ট কোম্পানিও দারুণ। এখানে থাকার প্রতিশ্রুতি দিতে পেরে আমি খুবই আনন্দিত।

’ বায়ার্নে যোগ দেওয়ার পর থেকেই গোলের পর গোল করে চলেছেন কেইন। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ১৫৬ ম্যাচে তার গোলসংখ্যা ১৬১। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচে ৬১ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও সাতটি গোল।

তার এই অসাধারণ পারফরম্যান্সে ২০১৪-১৫ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর প্রথম খেলোয়াড় হিসেবে এক মৌসুমে ৬০টির বেশি গোল ও অ্যাসিস্টের কীর্তি গড়েন কেইন। ইংলিশ অধিনায়কের নৈপুণ্যে গত মৌসুমে জার্মান সুপার কাপ, বুন্দেসলিগা ও ডিএফবি পোকাল জেতে বায়ার্ন।

ব্যক্তিগত অর্জনেও ছিল তার আধিপত্য। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সর্বোচ্চ গোলদাতা হয়ে জেতেন ইউরোপিয়ান গোল্ডেন শু। এরপর ব্যালন ডি’অর জিতে নিজের ক্যারিয়ারে যোগ করেন আরও একটি বড় অর্জন।

নতুন চুক্তির মাধ্যমে বায়ার্নের আক্রমণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ধরে রাখার পাশাপাশি তার ভবিষ্যৎ নিয়ে চলা জল্পনারও অবসান ঘটল। চলতি মৌসুমেও গোলের ধারাবাহিকতা ধরে রেখেছেন ইংল্যান্ড অধিনায়ক।

এখন পর্যন্ত ১৪ ম্যাচে করেছেন ১০ গোল। অন্যদিকে, বুন্দেসলিগার পয়েন্ট তালিকায় বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছে বায়ার্ন মিউনিখ।

বায়ার্ন মিউনিখ হ্যারি কেইন।

[সম্পাদকীয় নোট: বাংলা লাইভ নিউজ বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে প্রতিবেদন পরিবেশন করে। যেকোনো নতুন তথ্য প্রাপ্তিসাপেক্ষে প্রতিবেদনটি নিয়মিত হালনাগাদ হতে পারে।]