বাংলা লাইভ নিউজ ডেস্ক: ফুটবল ম্যাচ ৯০ মিনিট হওয়ার পেছনে আছে মজার ইতিহাস। ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা।

📌 এক নজরে মূল বিষয়:
  • •ফুটবল ম্যাচ ৯০ মিনিট হওয়ার পেছনে আছে মজার ইতিহাস।
  • •ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা।
  • •এই খেলার নিয়ম অনুযায়ী, একটি ম্যাচের নির্ধারিত সময় ৯০ মিনিট।

এই খেলার নিয়ম অনুযায়ী, একটি ম্যাচের নির্ধারিত সময় ৯০ মিনিট। দুই অর্ধে ৪৫ মিনিট করে খেলা হয়, মাঝখানে থাকে ১৫ মিনিটের বিরতি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, ফুটবল ম্যাচের সময় ৯০ মিনিট নির্ধারণ করা হলো কেন।

মজার বিষয় হলো, ফুটবলের প্রথম দিককার নিয়মকানুনে ম্যাচের নির্দিষ্ট সময়সীমার কোনো উল্লেখ ছিল না। ১৮৬৩ সালের ৫ ডিসেম্বর ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ফুটবলের নিয়ম প্রকাশ করে।

সেই নিয়ম প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সংস্থাটির প্রথম মহাসচিব এবেনেজার কব মর্লির। তবে সেখানে ম্যাচ কতক্ষণ চলবে কিংবা একটি দলে কতজন খেলোয়াড় থাকবেন, তা নির্ধারণ করা হয়নি।

সে সময় ইংল্যান্ডের শেফিল্ড ছিল ফুটবলের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। ১৮৫৭ সালে প্রতিষ্ঠিত হয় বিশ্বের প্রাচীনতম ফুটবল ক্লাব শেফিল্ড এফসি।

পরের বছর ক্লাবটি নিজেদের কিছু নিয়ম প্রকাশ করে, যা ‘শেফিল্ড রুলস’ নামে পরিচিতি পায়। কিন্তু সেখানেও ম্যাচের সময়সীমা নির্দিষ্ট ছিল না।

ফুটবল ইতিহাসবিদ অ্যাড্রিয়ান হার্ভির গবেষণা অনুযায়ী, ১৮৫০-এর দশকের শেষ দিকে শেফিল্ডের ম্যাচগুলোতে প্রতি দলে প্রায় ২০ জন করে খেলোয়াড় অংশ নিতেন। ম্যাচ চলত প্রায় দুই ঘণ্টা।

এমনকি ১৮৬২ সালেও খেলার সময় নিয়ে কোনো সর্বজনীন নিয়ম ছিল না। কোনো ম্যাচ এক ঘণ্টায় শেষ হতো, আবার কোনোটি গড়াত তিন ঘণ্টা পর্যন্ত।

প্রথম ৯০ মিনিটের ম্যাচ কবে। ইতিহাসে ৯০ মিনিটের নির্ধারিত সময়ে অনুষ্ঠিত প্রথম ফুটবল ম্যাচের সন্ধান পাওয়া যায় ১৮৬৬ সালের ৩১ মার্চ।

লন্ডনের ব্যাটারসি পার্কে শেফিল্ড এফসির বিপক্ষে মাঠে নেমেছিল লন্ডনের বিভিন্ন ক্লাবের সমন্বয়ে গঠিত একটি দল। ইতিহাসবিদদের ধারণা, শেফিল্ড থেকে লন্ডনে যাতায়াতের জন্য ট্রেনের সময়সূচির বিষয়টি বিবেচনায় রেখেই ম্যাচটির সময় ৯০ মিনিট নির্ধারণ করা হয়েছিল।

পরবর্তী সময়ে এই সময়সীমা জনপ্রিয় হয়ে ওঠে। এর ধারাবাহিকতায় ১৮৭১ সালে এফএ কাপের প্রথম আসরের নিয়মেও প্রতিটি ম্যাচের সময় দেড় ঘণ্টা নির্ধারণ করা হয়।

৯০ মিনিটের পেছনে কি রয়েছে সংখ্যার রহস্য।

[সম্পাদকীয় নোট: বাংলা লাইভ নিউজ বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে প্রতিবেদন পরিবেশন করে। যেকোনো নতুন তথ্য প্রাপ্তিসাপেক্ষে প্রতিবেদনটি নিয়মিত হালনাগাদ হতে পারে।]