বাংলা লাইভ নিউজ ডেস্ক: দীর্ঘ ৩৫ বছর পর ২০২৫ সালের ১৬ অক্টোবর অনুষ্ঠিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্রপ্রতিনিধি নির্বাচন। নির্বাচনের এক বছর পেরিয়ে গেলেও শপথ হয়নি সিনেটের পাঁচ ছাত্র প্রতিনিধির।
আইন অনুযায়ী বছরে অন্তত একবার অধিবেশন আহ্বানের বিধান থাকলেও প্রায় এক দশক ধরে অকার্যকর বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ এই নীতিনির্ধারণী ফোরাম। ইতিমধ্যে, রাকসুর মেয়াদ শেষ হয়ে গেলেও এখনও আলোর মুখ দেখেনি সিনেট অধিবেশন। সিনেটের কোরাম সংকট, সদস্যপদসংক্রান্ত জটিলতা ও প্রশাসনের সদিচ্ছা নিয়ে প্রশ্নের মধ্যে ঝুলে আছে অধিবেশন আয়োজন। দেশের অন্য তিন স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে এ বছর সিনেট অধিবেশন অনুষ্ঠিত হলেও এদিকে সম্পূর্ণ ব্যতিক্রম রাবি।
এতে নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব পালনের সুযোগ, বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী কার্যক্রম এবং প্রশাসনের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বহুল প্রতীক্ষিত ওই নির্বাচনে সিনেট প্রতিনিধি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫৮ জন প্রার্থী। নির্বাচনে শিবির-সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ থেকে তিনজন এবং স্বতন্ত্র প্যানেল থেকে দুইজন নির্বাচিত হন। নির্বাচিত প্রতিনিধিরা হলেন রাকসুর সাবেক ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস সালাহউদ্দিন আম্মার, এজিএস সালমান সাব্বির, ফজলে রাব্বী মো. ফাহিম রেজা ও আকিল বিন তালেব।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।
তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।