বাংলা লাইভ নিউজ ডেস্ক: নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলার তদন্তে নতুন করে আরও দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাতে গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা গ্রামের নিজ নিজ বাড়ি থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. আলামিন (২৫) ও আনিছুর রহমান (২৬)। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে জেলা ডিবি পুলিশ তাঁদের আটকের বিষয়টি নিশ্চিত করেছে। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে নাটোর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, এ মামলায় আগে গ্রেপ্তার হওয়া সংসদ সদস্য আবদুল আজিজের ছেলে নূরুজ্জামান মিন্টুকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই করতেই তাঁদের আটক করা হয়েছে।
এর আগে শাকিল হত্যা মামলায় গ্রেপ্তার হন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আবদুল আজিজের ছেলে নূরুজ্জামান। আদালতের অনুমতিতে তাঁকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ডিবির একটি সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে নূরুজ্জামান শাকিল হত্যার ঘটনায় জড়িত থাকতে পারেন—এমন কয়েকজনের নাম জানিয়েছেন। তাঁদের মধ্যে আলামিন ও আনিছুরও রয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।
তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।