বাংলা লাইভ নিউজ ডেস্ক: রাজনীতিতে ‘দ্বিচারিতা’ বা ‘ডাবল স্ট্যান্ডার্ড’ শব্দ দুটি বহু পুরনো হলেও এর চেয়ে নিখুঁত ও নির্মম প্রয়োগ অন্য কোথাও দেখা যায় না, যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইল দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে। ১৯৬০-এর দশকের গোড়ার দিকে নেগেভ মরুভূমির বুকে গড়ে ওঠা ‘দিমোনা’ পারমাণবিক স্থাপনা থেকে শুরু করে বর্তমান সময়ের বৈশ্বিক ভূরাজনীতি—সবখানেই মার্কিন সাম্রাজ্যবাদের পক্ষপাতদুষ্ট ও অন্ধ সমর্থন ইসরাইলকে এক অস্পৃশ্য রাষ্ট্রে পরিণত করেছে।
- •ইসরাইলের পারমাণবিক অস্ত্রাগার নিয়ে গত ছয় দশক ধরে ওয়াশিংটন ও তেলআবিবের যৌথ লুকোচুরি নীতি আজ এক নতুন ও বিপজ্জনক মোড়ে এসে উপনীত সম্পন্ন হয়েছে।
- •২০২৪ সালে প্রকাশিত হিব্রু ভাষার প্রামাণ্যচিত্র ‘দ্য অ্যাটম অ্যান্ড মি’ এবং বিভিন্ন ঐতিহাসিক দলিল ও অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসা তথ্য এই দ্বিচারিতার পর্দাকে আরও উন্মোচিত করেছে।
- •মধ্যপ্রাচ্যের নেগেভ মরুভূমিতে অবস্থিত দিমোনা পারমাণবিক স্থাপনা এই রহস্যের কেন্দ্রবিন্দু।
অথচ একই বিশ্বমঞ্চে ইরান যখন তার শান্তিপূর্ণ বা নিজস্ব সার্বভৌম অধিকারের শিয়রে দাঁড়িয়ে পারমাণবিক প্রযুক্তির চর্চা করে, তখন তাকে থামানোর নামে চালানো হয় নজিরবিহীন অর্থনৈতিক অবরোধ, অবৈধ আগ্রাসন এবং নির্বিচারে শিশুসহ নিরীহ মানুষ হত্যা। ইসরাইলের পারমাণবিক অস্ত্রাগার নিয়ে গত ছয় দশক ধরে ওয়াশিংটন ও তেলআবিবের যৌথ লুকোচুরি নীতি আজ এক নতুন ও বিপজ্জনক মোড়ে এসে উপনীত সম্পন্ন হয়েছে।
২০২৪ সালে প্রকাশিত হিব্রু ভাষার প্রামাণ্যচিত্র ‘দ্য অ্যাটম অ্যান্ড মি’ এবং বিভিন্ন ঐতিহাসিক দলিল ও অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসা তথ্য এই দ্বিচারিতার পর্দাকে আরও উন্মোচিত করেছে। প্রশ্নটি এখন আর কেবল ইসরাইলের পারমাণবিক অস্ত্র আছে কি না, তা নয়; বরং প্রশ্ন হলো, একটি রাষ্ট্রের পারমাণবিক সক্ষমতা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত হবে, আর অন্য একটি রাষ্ট্রের একই সক্ষমতা রাজনৈতিক মিত্রতার কারণে আলোচনার বাইরেই থেকে যাবে—এ কেমন আন্তর্জাতিক ব্যবস্থা।
মধ্যপ্রাচ্যের নেগেভ মরুভূমিতে অবস্থিত দিমোনা পারমাণবিক স্থাপনা এই রহস্যের কেন্দ্রবিন্দু। ষাটের দশকের শুরুতে মার্কিন কূটনীতিকেরা আকাশপথে ওই অঞ্চলের একটি নির্মাণকাজ দেখতে পান।
ইসরাইলি কর্মকর্তারা সেটিকে বস্ত্রশিল্পের কারখানা হিসেবে ব্যাখ্যা করেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর কাছে স্পষ্ট হয়, স্থাপনাটি আসলে ইসরাইলের পারমাণবিক কর্মসূচির গুরুত্বপূর্ণ কেন্দ্র।
আরও বিস্ময়কর বিষয় হলো, মার্কিন পরিদর্শকদের সামনে স্থাপনাটির প্রকৃত চিত্র আড়াল করার জন্য ভূগর্ভস্থ অংশের প্রবেশপথ গোপন রাখার অভিযোগও ঐতিহাসিক নথি ও অনুসন্ধানে উঠে এসেছে। এরপর ১৯৬৫ সালে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার একটি পারমাণবিক স্থাপনা থেকে বিপুল পরিমাণ অস্ত্র-উপযোগী ইউরেনিয়াম নিখোঁজ হওয়ার ঘটনা সামনে আসে।
মার্কিন গোয়েন্দা অনুসন্ধান এবং সাম্প্রতিক প্রামাণ্যচিত্রে এই ইউরেনিয়াম ইসরাইলের পারমাণবিক কর্মসূচিতে ব্যবহারের জন্য সরিয়ে নেওয়ার অভিযোগ উঠে এসেছে। অর্থাৎ যে যুক্তরাষ্ট্র আজ ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে কঠোর অবস্থান গ্রহণ করছে, সেই যুক্তরাষ্ট্রের নিজের ভূখণ্ড থেকেই ইসরাইলের পারমাণবিক কর্মসূচিতে উপাদান সরবরাহের অভিযোগ বহু বছর ধরে আলোচিত।
ইতিহাসবিদ অ্যাভনার কোহেনের ভাষায়, ইসরাইলের পারমাণবিক সক্ষমতা বিশ্বের সবচেয়ে খারাপভাবে সংরক্ষিত গোপন বিষয়গুলোর একটি। গবেষণা প্রতিষ্ঠানগুলোর অনুমান অনুযায়ী, ইসরাইলের কাছে প্রায় ৯০টি পারমাণবিক ওয়ারহেড থাকতে পারে।
তবে ইসরাইল কখনো আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে নিজেদের ঘোষণা করেনি। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিতেও তারা স্বাক্ষর করেনি।
অথচ ইরানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পূর্ণ বিপরীত। এখানেই আমেরিকার দ্বিমুখী নীতির সবচেয়ে বড় প্রমাণ। ১৯৬৯ সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও ইসরাইলের প্রধানমন্ত্রী গোল্ডা মেইরের মধ্যে একটি গোপন সমঝোতার মাধ্যমে এই পারমাণবিক অস্পষ্টতার নীতি কার্যত প্রাতিষ্ঠানিক রূপ পায় বলে ঐতিহাসিক নথিতে উল্লেখ রয়েছে।
ইসরাইল প্রকাশ্যে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা বা ঘোষণা না দিলে যুক্তরাষ্ট্রও বিষয়টি নিয়ে প্রকাশ্যে চাপ সৃষ্টি করবে না—এমন বোঝাপড়াই দুই দেশের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে ওঠে। এর ফলে ইসরাইল আন্তর্জাতিক পরমাণু নিয়ন্ত্রণব্যবস্থার বাইরে থেকেও নিজের পারমাণবিক সক্ষমতা ধরে রাখার সুযোগ পায়।
১৯৮৬ সালে দিমোনা স্থাপনার সাবেক প্রযুক্তিবিদ মোরদেচাই ভানুনু ইসরাইলের পারমাণবিক কর্মসূচির গোপন তথ্য ও ছবি প্রকাশ করে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেন। পরবর্তী সময়ে তাঁকে রোম থেকে অপহরণ করে ইসরাইলে নিয়ে যাওয়া হয় এবং দীর্ঘ কারাদণ্ড দেওয়া হয়।
এই ঘটনা প্রমাণ করে, পারমাণবিক কর্মসূচি নিয়ে ইসরাইলের গোপনীয়তা কেবল কূটনৈতিক কৌশল নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তার অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়। পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তি এবং ইহুদিবাদী ইসরাইল নিজেদের পরমাণু অস্ত্রাগার লুকিয়ে রেখে কিংবা সেগুলোকে বিশ্ববাসীর চোখ থেকে আড়াল করে দিব্যি পার পেয়ে যাচ্ছে।
অথচ ঠিক উল্টো চিত্র দেখা যায় ইরানের ক্ষেত্রে। পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণের কথা বলে একদিকে ইরানের ওপর চালানো হচ্ছে অবৈধ আগ্রাসন, নির্মম অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং বর্বরোচিত সামরিক হামলা।
এই আগ্রাসনের অংশ হিসেবে নির্বিচারে হত্যা করা হচ্ছে শিশুসহ নিরীহ মানুষকে। কিন্তু সত্যানুসন্ধান করলে এটি পরিষ্কার হয়ে যায় যে, ইরানকে টার্গেট করার পেছনে পারমাণবিক কর্মসূচি কেবল একটি চতুর অজুহাত মাত্র।
আসল কারণ হলো—বর্তমান পৃথিবীতে ইরান সাহসিকতার সঙ্গে প্রমাণ করে দিয়েছে যে, তারা সত্যিই ইসলাম এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কতটা অটল ও অবিচল ঈমানের অধিকারী। তাদের মধ্যে যে ইসলামী চেতনা, আল্লাহর প্রতি অকৃত্রিম বিশ্বাস এবং দ্বীনি স্পিরিট রয়েছে, তা বিশ্ব মোড়ল ও ইসলামবিরোধী শক্তিগুলোকে মারাত্মকভাবে ভীত করে তুলেছে।
আমেরিকা ও ইসরাইলের মতো আধিপত্যবাদী শক্তিগুলো মূলত ভয় পায় ইসলামের সেই অভ্যন্তরীণ শক্তিকে, যা মানুষকে অন্যায় ও শোষণের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে শেখায়। তারা চায় না মধ্যপ্রাচ্যে এমন কোনো স্বাধীন রাষ্ট্র টিকে থাকুক, যা পশ্চিমা পুতুল হওয়ার বদলে আল্লাহর ওপর ভরসা করে নিজেদের ভাগ্য গড়তে চায়।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।