বাংলা লাইভ নিউজ ডেস্ক: গাজীপুরে ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে ১০ গুদাম গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকার দেওয়ালিয়াবাড়ীতে ঝুটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে লাগা আগুন সাড়ে ৭টার দিকে নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ১০টি গুদাম পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বসতবাড়িও। গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন কাশিমপুর মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুস সামাদ বলেন, খবর পেয়ে প্রথমে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পরে সারাবো থেকে আরও দুটি ইউনিট যোগ দেয়। চারটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।

তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।