বাংলা লাইভ নিউজ ডেস্ক: বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল চট্টগ্রামের বোয়ালখালীতে আবারও ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের এক মিনিট ৪১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
- •বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল চট্টগ্রামের বোয়ালখালীতে আবারও ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
- •মিছিলের এক মিনিট ৪১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
- •রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ওয়াসিম আল ইমন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে মিছিলের এক মিনিট ৪১ সেকেন্ডের ভিডিও পোস্ট করেন।
রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ওয়াসিম আল ইমন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে মিছিলের এক মিনিট ৪১ সেকেন্ডের ভিডিও পোস্ট করেন। এতে তিনি লেখেন- ‘বোয়ালখালী থানা থেকে মাত্র ৮০০ মিটার দূরত্বে বোয়ালখালীর মাটিতে ছাত্রলীগের ব্যানারে প্রথম মিছিল করলাম।
’ বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ওয়াসিম আল ইমনের নেতৃত্বে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের থানা রোডের মুরাদ মুন্সির হাট এলাকায় এ মিছিলটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন উল্লেখ করেন, ফেসবুকে মিছিলের ভিডিও দেখছি, কিন্তু কোথায় হয়েছে তা খুঁজে পাচ্ছি না।
মিছিলে অংশগ্রহণকারীদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য আমাদের একাধিক টিম কাজ করছে।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।