বাংলা লাইভ নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের এক মাস পর চান মিঞা (৫৫) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার শাহপুর গ্রামের একটি মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চান মিঞা গত এক মাস ধরে নিখোঁজ ছিলেন। সকালে মাঠে কাজ করতে গিয়ে কৃষকরা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তথ্যসূত্র: স্থানীয় পুলিশ ও সংবাদ সংস্থা।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।