বাংলা লাইভ নিউজ ডেস্ক: এসময় ৯ জনকে আটক করেছেন বনরক্ষীরা। পূর্ব সুন্দরবনে চোরাই পথে আনা ২৩০ টন বিদেশি কয়লাবোঝাই একটি বাল্কহেডসহ (কার্গো) ৯ জনকে আটক করেছেন বনরক্ষীরা।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে আটক ব্যক্তিদের শরণখোলা থানায় সোপর্দ করা হয়েছে। এর আগে রোববার (১৮ অক্টোবর) বিকালে শরণখোলা রেঞ্জের ভোলা নদী থেকে কয়লাবোঝাই বাল্কহেডটি আটক করা হয়। বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ডেপুটি রেঞ্জার শ্যামা প্রসাদ রায়ের নেতৃত্বে বনরক্ষীরা রোববার বিকালে ভোলা নদীতে নিয়মিত টহল দেওয়ার সময় বাল্কহেডটি আটক করেন। এ সময় সেটিতে থাকা ৯ জনকেও আটক করা হয়।
বনরক্ষীরা জানান, আটক ব্যক্তিরা মোংলার জয়মনি এলাকায় একটি মাদার ভ্যাসেল থেকে আনুমানিক ২৩০ টন ইন্দোনেশীয় কয়লা বোঝাই করেন। এরপর নির্ধারিত গন্তব্যে না গিয়ে অবৈধভাবে সুন্দরবনের ভেতর দিয়ে অন্য কোথাও কয়লা পাচার করে নিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। আরও পড়ুনআরও পড়ুনকখনো মুচি, কখনো ফেরিওয়ালা —ছদ্মবেশে অপরাধের খবর করতে গিয়ে খুন সাংবাদিক আলিফ আটক ব্যক্তিরা হলেন তরিকুল ইসলাম (৩৪), দুলাল হাওলাদার (৩৪), সুমন তালুকদার (২১), নুর নবী (৩০), এনায়েত করীম (৪০), মো. ওবায়দুল (২২), মামুন (২২), মো. লায়েক মিয়া (৫০) ও কবীর হোসেন (৩০)। তাদের বাড়ি মোংলাসহ দেশের বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।
তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।