বাংলা লাইভ নিউজ ডেস্ক: রাজধানীর ডেমরায় ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ অন্তর্ভুক্ত ডেমরা থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোমবার দুপুরে কোনাপাড়া এলাকায় অভ্যন্তরীণ সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ ঝটিকা মিছিল করেন।
- •রাজধানীর ডেমরায় ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ অন্তর্ভুক্ত ডেমরা থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
- •সোমবার দুপুরে কোনাপাড়া এলাকায় অভ্যন্তরীণ সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ ঝটিকা মিছিল করেন।
- •এ সময় বিএনপির নেতাকর্মী ও টহল পুলিশরা এগিয়ে এলে দ্রুত সটকে পড়েন মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা।
এ সময় বিএনপির নেতাকর্মী ও টহল পুলিশরা এগিয়ে এলে দ্রুত সটকে পড়েন মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা। ঢাকা-৫ আসনের সাবেক এমপি ও ডেমরা থানা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি মো. মশিউর রহমান মোল্লা সজলের ব্যানারে নেতাকর্মীরা ওই মিছিল করেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলের ভিডিও দ্রুত সময়ের মধ্যে ছড়িয়ে পড়লে ঢাকা-৫ আসনে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।
এ বিষয়ে ডেমরা থানার ওসি মির্জা তাইফুর রহমান উল্লেখ করেন, সোমবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৬৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. মাসুদুর রহমান মোল্লার বাড়ির সামনে অভ্যন্তরীণ সড়কে ডেমরা থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা হঠাৎ মিছিল বের করেন। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও টহল পুলিশের উপস্থিতিতে মিছিল ছেড়ে সটকে পড়েন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বর্তমানে প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখলেই গ্রেফতার অব্যাহত থাকবে।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।