বাংলা লাইভ নিউজ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরে মোটরসাইকেল কেনার কথা বলে এক ব্যবসায়ীকে বাসায় থেকে ডেকে নিয়ে আটকে রেখে ১০ লাখ টাকা চাঁদা দাবির মামলায় গ্রেফতার ডিজিএফআইয়ের দুই সদস্যসহ ছয়জনকে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত তাদের কারাগারে পাঠানের আদেশ দেন।
কারাগারে যাওয়া ব্যক্তিরা হলেন-সার্জেন্ট আল মামুন, ল্যান্স কর্পোরাল মো. নুরুজ্জামান, মো. মুকুল গাজী, মাহফুজুর রহমান, জিয়াউল ইসলাম এবং আনসার সদস্য সোহেল রানা। এর মধ্যে সার্জেন্ট আল মামুন ও ল্যান্স কর্পোরাল নুরুজ্জামান ডিজিএফআইয়ের হেড কোয়াটারে কর্মরত। এর আগে আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত স্বার্থে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে পর্যাপ্ত তথ্য প্রমাণ পাওয়া গেছে।
মামলার তদন্ত অব্যাহত রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে গ্রেফতার ৬ জনকে কারাগারে আটক রাখা প্রয়োজন। শুনানিকালে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে সোহেল রানা ভুক্তভোগী ব্যাবসায়ীর প্রতিবেশী।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।
তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।