বাংলা লাইভ নিউজ ডেস্ক: চাঁদা আদায়, মাছ ও জাল ছিনিয়ে নেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে বরিশালের মুলাদীতে জেলেদের ওপর হাতবোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ট্রলারচালক ও জেলেসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

রোববার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার সফিপুর নোমরহাট খেয়াঘাটের উত্তর পাড়ে জয়ন্তী নদীতে এ ঘটনা ঘটে। স্থানীয় জেলেদের সূত্রে জানা গেছে, সফিপুর ইউনিয়নের বড় লক্ষ্মীপুর গ্রামের কাসেম পালোয়ানের ছেলে জামাল পালোয়ান (৪২), ওরফে ‘বোমারু জামাল’, ও তার সহযোগী স্বপন পালোয়ানসহ ৮-১০ জনের একটি সংঘবদ্ধ দল এ হামলা চালায়। হামলায় আহত ব্যক্তিরা হলেন মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর গ্রামের আব্দুল জলিল ব্যাপারী (৪২), মুলাদীর সফিপুর গ্রামের ট্রলারচালক আজিজুল খান (২৪) ও স্থানীয় জেলে জহিরুল ইসলাম (২৫)। এ ছাড়া জাকির হোসেন (৩০) ও মোসলেম উদ্দীন ঘরামী (২৮) আহত হয়েছেন।

স্থানীয় জেলে সরোয়ার সরদার জানান, জামাল পালোয়ান সফিপুর ইউনিয়নের নোমরহাটের পশ্চিম পাশে একটি আড়তঘর নির্মাণ করে মাছ ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন ধরে জেলেদের ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে চাঁদা দাবি, জোরপূর্বক মাছ ও জাল ছিনিয়ে নেওয়ার একাধিক অভিযোগ রয়েছে। আরও পড়ুনআরও পড়ুনসৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে মারা গেলেন ফুফু, পরিবারে শোকের মাতম এ নিয়ে গত শনিবার অতিষ্ঠ জেলেরা জামাল পালোয়ানকে আটক করে জয়ন্তী নদীর নোমরহাট খেয়াঘাটের দক্ষিণ পাড়ে নিয়ে যান। সেখানে তাকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।

তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।