বাংলা লাইভ নিউজ ডেস্ক: ঠাকুরগাঁও থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা আকাশ পরিষ্কার থাকায় উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে দেখা মিলেছে হিমালয়ের দ্বিতীয় সর্বোচ্চ ও বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত কাঞ্চনজঙ্ঘা। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ৬টার দিকে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বাজার থেকে দেখা মিলছে এই হিমালয় কন্যার।
লাহিড়ী বাজারের আনিস রহমান বলেন, প্রতি বছর দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। তবে এর আগের বছর কুয়াশার কারণে তেমন দেখা যায়নি। এবার ঠাকুরগাঁওয়ে হালকা শীত পড়ছে তাই আজকে বিকেলে দেখা গেল পাহাড়টি। আমাদের আর কষ্ট করে পঞ্চগড় যেতে হবে না।
আব্দুর রহমান বলেন, প্রতি বছর পঞ্চগড় যাই এই মনোরম পাহাড়টি দেখতে। আজকে লাহিড়ী বাজার থেকে দেখলাম। মনে হয় পঞ্চগড় থেকে দেখছি। অপরূপ সৌন্দর্য মুগ্ধকর পাহাড়টি দেখতে ভালোই লাগছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।
তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।