বাংলা লাইভ নিউজ ডেস্ক: কাজ শেষ হওয়ার আগেই একটি প্রতিষ্ঠানকে ১০ কোটি টাকার বিল পরিশোধ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সড়কবাতির দুটি কাজের বিপরীতে প্রোটেস্টার লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে এই বিল দেওয়া হয়।
প্রোটেস্টারের মালিক বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের দায়িত্ব পালন করা জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান। ডিএনসিসির নথি অনুযায়ী, গত ৩০ জুন কাজ শেষ হওয়ার আগেই দুই প্রকল্পে মোট ১০ কোটি ৬৯ লাখ ৪৩ হাজার ২১৮ টাকার বিলের ফাইলে স্বাক্ষর করেন সংশ্লিষ্টরা। আয়কর ও ভ্যাট কেটে রাখার পর নিট অঙ্ক দাঁড়িয়েছে ৯ কোটি ১৮ লাখ ৭৩ হাজার ৯৪৭ টাকা। এর মধ্যে অঞ্চল-৫-এর প্রকল্পে কাজের ভৌত অগ্রগতি ধরা হয়েছে ২৯ শতাংশ।
প্রোটেস্টার লিমিটেড ডিএনসিসির বিদ্যুৎ বিভাগে সড়কবাতির দুটি কাজ পেয়েছে। দুই কাজের মোট দর ৩৫ কোটি ৩৯ লাখ টাকা। দরপত্রের শর্ত ছিল, দরদাতাকে আগে সফলভাবে শেষ করা কাজের অভিজ্ঞতা দেখাতে হবে। প্রোটেস্টার দুই দরপত্রেই রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) একটি অসম্পন্ন কাজের সনদ দেখিয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।
তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।