বাংলা লাইভ নিউজ ডেস্ক: গুপ্ত জামায়াত ছাড়া শেষ পর্যন্ত এনসিপিতে কেউ থাকবে না: আবু হানিফ নাগরিক পার্টিতে (এনসিপি) গুপ্ত জামায়াত ছাড়া শেষ পর্যন্ত কেউ থাকবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। শনিবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

📌 এক নজরে মূল বিষয়:
  • •শনিবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
  • •আবু হানিফ তার পোস্টে উল্লেখ করেন, ‘গণঅভ্যুত্থানের পর সরকারি সহযোগিতায় গড়ে উঠে এনসিপি।
  • •কিংস পার্টির তকমা থাকলেও এনসিপির সুযোগ ছিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত করা, এটা তাদের স্লোগানও ছিল।

আবু হানিফ তার পোস্টে উল্লেখ করেন, ‘গণঅভ্যুত্থানের পর সরকারি সহযোগিতায় গড়ে উঠে এনসিপি। কিংস পার্টির তকমা থাকলেও এনসিপির সুযোগ ছিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত করা, এটা তাদের স্লোগানও ছিল।

কিন্তু সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে পরিষ্কার হয় যে, নতুন বন্দোবস্ত বলতে তাদের মধ্যে কিছু নাই। ’ তিনি অভিযোগ করেন, ‘বরং তারা জামায়াতের এজেন্ডা বাস্তবায়নের জন্য পুরোনো বন্দোবস্তের পথেই হাঁটছে।

ফলে যারা নতুন পলিটিক্স করতে আসছিল তারা অনেকেই পদত্যাগ করেছে এনসিপি থেকে। তাদের মধ্যে অন্যতম ডা. তাসনিম জারা, তাজনূভা জাবীন ও সামান্তা শারমিনের মত নারীরাও রয়েছে।

’ গণঅধিকার পরিষদের মুখপাত্র উল্লেখ করেন, ‘তারা কিন্তু পরিবর্তনের রাজনীতি করতে চেয়েছিলেন। বাস্তবতা হচ্ছে গুপ্ত জামায়াত ছাড়া শেষ পর্যন্ত এনসিপিতে কেউ থাকবে না।

বর্তমানে জামায়াতের পারপাস সার্ভ করছে এনসিপি। মূলত জামায়াত যা সরাসরি করতে পারে না, সেটা করাই এনসিপির কাজ। ’ রাশেদ খাঁনএনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগএনসিপি ছাড়ার ৪ কারণ জানালেন সামান্তা শারমিন।

[সম্পাদকীয় নোট: বাংলা লাইভ নিউজ বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে প্রতিবেদন পরিবেশন করে। যেকোনো নতুন তথ্য প্রাপ্তিসাপেক্ষে প্রতিবেদনটি নিয়মিত হালনাগাদ হতে পারে।]