বাংলা লাইভ নিউজ ডেস্ক: ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ফেসবুক লাইভে সরকারের সমালোচনা করে গ্রেফতার হওয়া ময়মনসিংহের ভালুকার নারী উদ্যোক্তা হনুফা আক্তার সাথী (৩০) জামিন পেয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজিদুল ইসলামের আদালত তার জামিন মঞ্জুর করেন।
জামিনের পর সাথী নিজেকে বিএনপির সমর্থক দাবি করেছেন। বুধবার জামিনে মুক্ত হওয়ার পর বৃহস্পতিবার তিনি নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে বসেন। এ সময় তিনি বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিএনপির লোকজন তাকে কোনো হুমকি-ধমকি দেয়নি।
তবে তার দোকানের কর্মচারীরা আসেনি। ’
এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।
তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।