বাংলা লাইভ নিউজ ডেস্ক: তবে ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা এই প্রধানমন্ত্রী সহজে হার মানার মানুষ নন। ১৯ বছর ধরে ক্ষমতায় থাকা নেতানিয়াহুর জাতীয়তাবাদী রাজনীতির ভিত্তি এখনো শক্তিশালী।

দেশটির বিভক্ত রাজনৈতিক ব্যবস্থার কারণে সরকার গঠনের দৌড়ে তিনি এগিয়ে থাকতে পারেন। জনমত জরিপে নেতানিয়াহুর লিকুদ পার্টি ও তার ডানপন্থী মিত্রদের সঙ্গে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন জোটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। আইজেনকট একজন নিরাপত্তাকেন্দ্রিক রাজনীতিক। ডানপন্থী ও মধ্যপন্থী- উভয় শিবিরেই তার সমর্থক রয়েছেন।

নেতানিয়াহু নির্বাচনী প্রচারে যুদ্ধকালীন নেতৃত্ব এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ককে গুরুত্ব দিচ্ছেন। ট্রাম্প প্রকাশ্যে নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়েছেন এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের সঙ্গে অংশ নিয়েছেন। রোববার নেতানিয়াহু বলেন, তিনি ক্ষমতায় থাকলেই ইরানের হুমকি চূড়ান্তভাবে দূর করতে ট্রাম্প আবারও পদক্ষেপ নিতে প্রস্তুত। অন্যদিকে, আইজেনকট নেতানিয়াহুর বিরুদ্ধে ‘ভয় ছড়ানো, মিথ্যা ও হুমকিনির্ভর প্রচারণা’ চালানোর অভিযোগ তুলেছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।

তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।