বাংলা লাইভ নিউজ ডেস্ক: ঋতু বৈচিত্র্যে এখন চলছে হেমন্তকাল। শীতকাল আসতে আরো মাস খানেক সময় বাকি রয়েছে।

উত্তরের জেলা পঞ্চগড়ে হেমন্তের শুরুতেই কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। দিনের বেলা রোদের প্রখরতা তীব্র থাকলেও বেলা গড়িয়ে বিকেল হতেই শীতের অনুভূতি শুরু হয়। সন্ধ্যার পর থেকে বইতে থাকে হিমেল হাওয়া। রাত যতই গভীর হয় ততই শীতের অনুভূতি বাড়তে থাকে।

শীতের অনুভূতি থাকে সূর্যোদয় পর্যন্ত। বেলা উঠার সাথে সাথে বাড়তি শুরু করে দিনের তাপমাত্রা। আবার দিনভর থাকে সূর্যের প্রখর রোদ। এভাবেই যেন হেমন্তের দিনগুলো শুরু করেছে প্রকৃতি।

এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।

তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।