বাংলা লাইভ নিউজ ডেস্ক: ময়মনসিংহে প্রতিনিয়তই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্তে চিকিৎসাধীন শিল্পী বেগম নামে ৪৫ বছর বয়সি এক নারীর মুত্যু হয়েছে।
তিনি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি গত ১৪ অক্টোবর দুপুরে ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। রোববার (১৮ অক্টোবর) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার ডায়াবেটিস, ডেঙ্গু হেমোরেজিক ফিভার, ডেঙ্গু শক সিনড্রোম ছিল।
এ নিয়ে এ বছর ডেঙ্গুতে হাসপাতালে চিকিৎসাধীন ৩৪ জনের মৃত্যু হলো। ডেঙ্গু ওয়ার্ডের চিকিৎসক ডা. মোস্তফা ফয়সাল জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর লক্ষণ নিয়ে আরও ৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫ জন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১১৭ জন।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।
তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।