বাংলা লাইভ নিউজ ডেস্ক: প্রয়াত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার বাদী ও রাষ্ট্রপক্ষের অন্যতম প্রধান সাক্ষী মানিক পশারীকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ দাবির পর এবার তার বিরুদ্ধে আরও চাঞ্চল্যকর তথ্য হাজির করলেন পিরোজপুর-১ আসনের এমপি মাসুদ সাঈদী। রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি দাবি করেছেন, টাকার বিনিময়ে মানিক পশারী দেলাওয়ার হোসাইন সাঈদী বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন; যা তার ছোট ভাই চান মিয়া পশারীর বক্তব্যে উঠে এসেছে।
পোস্টে মাসুদ সাঈদী চান পশারীর একটি ভিডিও সাক্ষাৎকার শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আল্লামা সাঈদীর বিরুদ্ধে করা মামলার ব্যাপারে মানিক পশারীর ভূমিকা এবং টাকা ও সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ এবং আওয়ামী লীগের সাবেক এমপি এমএ আউয়ালের ভূমিকার বিষয়ে তার ছোট ভাই চান পশারীর বক্তব্য শুনুন। সত্য কখনো চেপে রাখা যায় না। ’ তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ওই সাক্ষাতকারে চান পশারী বলেন, ‘আমার নাম চান মিয়া পশারি। আমি এখন আছি হইল নিজের উপরে বুঝছেন। এরা বলতেছে যে, তোমাদের ঘর-দুয়ার পুড়াইছে কেডা। ঘটনাটা হইছে যেথায় (যখন) মানিক পশারীরে ডাকছে আর বোলাইছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।
তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।