বাংলা লাইভ নিউজ ডেস্ক: বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার এল ক্লাসিকো শুরু হতে ২৪ ঘণ্টারও বেশি সময় বাকি। এর আগে মাদ্রিদ ক্লাবের চ্যানেল রেফারিংয়ে বিরুদ্ধে তাদের আক্রমণ আরও বাড়িয়েছে।

একই সঙ্গে ধারাবাহিক কিছু ঘটনা তুলে ধরে দাবি করেছে, এল ক্লাসিকোতে সাধারণত বার্সার পক্ষে সিদ্ধান্ত দেন রেফারি। এরপর তারা বিতর্কিত নেগ্রেইরা মামলার প্রসঙ্গও টেনে এনেছে। ন্যু ক্যাম্পে এই হাইভোল্টেজ ম্যাচ সামনে রেখে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে। রিয়াল মাদ্রিদের অফিসিয়াল চ্যানেল সাম্প্রতিক সময়ে দুই দলের লড়াইয়ে লাল কার্ড, বাতিল গোল ও পেনাল্টির তুলনা তুলে ধরেছে।

কাতালান সংবাদপত্র স্পোর্ট-এর তথ্য অনুযায়ী, ২০০০ সাল থেকে খেলোয়াড় বহিষ্কারের সংখ্যা তুলনা করে এই আলোচনা শুরু করেছে চ্যানেলটি, ‘২০০০ সাল থেকে ১২ বার্সা খেলোয়াড়কে বহিষ্কার করা হয়েছে, যেখানে আমাদের দলের ২৩ জন, প্রায় দ্বিগুণ। অনেক ভিডিও ক্লিপ দেখলে এটি অস্বাভাবিক মনে হয়। ’ চ্যানেলটি এরপর সার্জিও বুস্কেটস, গাভি ও ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের সঙ্গে জড়িত ঘটনাগুলোর উল্লেখ করে যুক্তি দেখায় যে, তাদের কিছু ট্যাকলের জন্য মাঠ থেকে বহিষ্কার করা উচিত ছিল। তারপর বাতিল হওয়া গোলের ভিডিও ক্লিপ দেখানো হয়েছে, যেখানে চ্যানেলটি একটি পরিসংখ্যানের মাধ্যমে দুই দলের মধ্যকার সিদ্ধান্তের বৈষম্য তুলে ধরেছে, ‘বার্সেলোনার চারটি গোল বাতিল হয়েছে, যেখানে রিয়াল মাদ্রিদের ২০টি গোল বাতিল করা হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।

তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।