বাংলা লাইভ নিউজ ডেস্ক: ফাহিম ও নাজমুল দুজনই আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবি কমিটির গুরুত্বপূর্ণ পরিচালক ছিলেন। বিসিবি নির্বাচনে ‘ব্যাপক অনিয়মের’ অভিযোগ তুলে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ওই কমিটি ভেঙে দেয়।

📌 এক নজরে মূল বিষয়:
  • •ফাহিম ও নাজমুল দুজনই আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবি কমিটির গুরুত্বপূর্ণ পরিচালক ছিলেন।
  • •বিসিবি নির্বাচনে ‘ব্যাপক অনিয়মের’ অভিযোগ তুলে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ওই কমিটি ভেঙে দেয়।
  • •বর্তমানে তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির কমিটিতে তাদের কেউ নেই।

বর্তমানে তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির কমিটিতে তাদের কেউ নেই। বুলবুলের নেতৃত্বাধীন কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতির দায়িত্বে ছিলেন ফাহিম। তিনি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান ছিলেন এবং নারী ক্রিকেট বিভাগও দেখভাল করতেন।

বাংলাদেশের ক্রিকেটে কয়েক দশক ধরে পরিচিত মুখ ফাহিম। তিনি বিসিবির কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত জাতীয় দলের গেম ডেভেলপমেন্ট ম্যানেজার ছিলেন। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত নারী ক্রিকেট বিভাগের প্রধান এবং ২০২৪ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সদস্যসচিবের দায়িত্ব পালন করেন। অন্যদিকে, বুলবুলের নেতৃত্বাধীন কমিটিতে অর্থ কমিটির চেয়ারম্যান ছিলেন নাজমুল। বিতর্কিত এক মন্তব্যের জেরে গত বিপিএল চলাকালে স্থানীয় ক্রিকেটারদের বিক্ষোভের মুখে তাঁকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। প্রায় ১০ দিন পর তাকে আবার দায়িত্বে ফিরিয়ে আনা হয়।

[সম্পাদকীয় নোট: বাংলা লাইভ নিউজ বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে প্রতিবেদন পরিবেশন করে। যেকোনো নতুন তথ্য প্রাপ্তিসাপেক্ষে প্রতিবেদনটি নিয়মিত হালনাগাদ হতে পারে।]