বাংলা লাইভ নিউজ ডেস্ক: এইচএসসির ফল বৃহস্পতিবার, প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষা আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হবে। তবে ফল প্রকাশের পূর্বপ্রস্তুতি হিসেবে প্রধানমন্ত্রীর অনুমোদন এখনও পাওয়া যায়নি।

বিদেশ সফরে থাকায় ফল প্রকাশের বিষয়টি এখনও প্রধানমন্ত্রীকে অবগত করা হয়নি। এখন ফোনে প্রধানমন্ত্রীর মৌখিক অনুমোদন নেওয়ার চেষ্টা চলছে। শিক্ষা বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে। সোমবার (২৬ অক্টোবর) রাতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী বিদেশে থাকায় ফলাফল প্রকাশের ব্যাপারে এখনও ক্লিয়ারেন্স পাওয়া যায়নি।

তবে আমরা যথাসময়ে ফল প্রকাশে প্রস্তুত রয়েছি। এর আগে গত শনিবার রাতে সৈয়দ আক্তারুজ্জামান সাংবাদিকদের জানান ২৯ অক্টোবরে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হবে। ফল প্রকাশের তারিখ জানিয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করা শিক্ষা বোর্ড থেকে। তবে জানানো হয়, ২৬ অক্টোবর (আজ) সংবাদ সম্মেলন করে ফল প্রকাশের পদ্ধতিসহ নানান বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।

তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।