বাংলা লাইভ নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের ইটনায় নৌকাযোগে অবৈধভাবে সার পাচারের সময় ১০৮ বস্তা সারসহ একটি নৌকা জব্দ করেছে নৌপুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন নৌকায় থাকা ব্যক্তিরা।
এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার এলংজুরী ইউনিয়ন বাজারসংলগ্ন নৌকাঘাটে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। নৌপুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, নৌকাযোগে অবৈধভাবে সার পাচার করা হচ্ছে। এসব সার এলংজুরী বাজারে খালাস করার কথা ছিল।
পরে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা ব্যক্তিরা পালিয়ে যান। এ সময় সারবোঝাই নৌকাটি জব্দ করা হয়। ইটনা নৌপুলিশের পরিদর্শক মো. জামাল হোসেন জানান, নৌকাসহ ১০৮ বস্তা সার জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।
তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।