বাংলা লাইভ নিউজ ডেস্ক: আমার দেশ পত্রিকার প্রেসে বোমা হামলায় ডিআরইউয়ের তীব্র নিন্দা দৈনিক আমার দেশ পত্রিকার ছাপাখানার প্রধান ফটক লক্ষ্য করে বোমা হামলার ঘটনায় তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও কঠোর নিন্দা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। এ ঘটনাকে স্বাধীন গণমাধ্যমের ওপর কাপুরুষোচিত হামলা আখ্যা দিয়ে অবিলম্বে জড়িতদের শনাক্ত, গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
সোমবার (২৬ অক্টোবর) এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়েছে। তারা বলেন, ‘সংবাদপত্রের কার্যালয় ও ছাপাখানা লক্ষ্য করে বোমা নিক্ষেপের মতো জঘন্য ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড শুধু একটি সংবাদমাধ্যমের ওপর হামলা নয়, বরং স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের অধিকার ও গণতান্ত্রিক পরিবেশের ওপর সরাসরি আঘাত। গণমাধ্যমকে ভয় দেখিয়ে কিংবা হামলা চালিয়ে সত্য প্রকাশের পথ রুদ্ধ করার যে কোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে।
’ বিবৃতি নেতৃদ্বয় বলেন, ‘সাংবাদিক ও সংবাদমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অথচ সংবাদপত্রের ছাপাখানায় বোমা নিক্ষেপের মতো ঘটনা স্বাধীনভাবে সাংবাদিকতা করার পরিবেশকে চরমভাবে হুমকির মুখে ফেলছে। এ ধরনের ঘটনার পরও অপরাধীরা পার পেয়ে গেলে ভবিষ্যতে আরও বড় হামলার আশঙ্কা তৈরি হবে। ’ আইজিপিকে ডিআরইউর আলটিমেটাম অবিলম্বে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে হামলায় জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন ডিআরইউর নেতারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।
তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।