বাংলা লাইভ নিউজ ডেস্ক: প্রতিপক্ষ বাহিয়ার ফুটবলার রদ্রিগো নেস্তরের সঙ্গে কথা বলার সময় হাত দিয়ে মুখ ঢাকায় লাল কার্ড দেখেছেন সান্তোসের ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। এর আগে তার সঙ্গে সৃষ্ট উত্তেজনার পর বল ছুড়ে মারায় প্রথম হলুদ কার্ড দেখেছিলেন।
মাঠ ছাড়ার সময় নেস্তরকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন নেইমার, পরে এক ভিডিও বার্তায় আরও রাগ ঝাড়লেন তিনি। ব্রাজিলেইরো সিরি এ’র ম্যাচে ঘরের মাঠ ভিলা বেলমিরোয় বাহিয়ার সঙ্গে ঘটনাবহুল দিন দেখল সান্তোস। ৩৯ মিনিটে তাদের জালে প্রথম গোল করে সফরকারী ডিফেন্ডার লুসিয়ানো জুবা। নির্ধারিত ৯০ মিনিট শেষে একেবারে ইনজুরি সময়ে গিয়ে সেই গোল শোধ করে সান্তোস।
লুয়ান পেরেজ পেট্রোনির গোলে তারা হার এড়ায় (১-১)। বিরতি শেষে খেলা শুরুর আগমুহূর্তে প্রতিপক্ষ ফুটবলার রদ্রিগো নেস্তরের কথা বলছিলেন নেইমার। বাহিয়ার এই ফুটবলার একপর্যায়ে হাত দিয়ে মুখ ঢাকার অভিযোগ দিলে রেফারি পেরেইরা সাম্পাইও ভিএআর (ভিডিও এসিস্ট্যান্ট রেফারি) দেখে নেইমারকে লাল কার্ডের সিদ্ধান্ত জানান। যা নিয়ে এক ভিডিও বার্তায় সান্তোস সমর্থকদের কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি পুরো ঘটনার ব্যাখ্যা দিয়েছেন এই তারকা ফরোয়ার্ড।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।
তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।