বাংলা লাইভ নিউজ ডেস্ক: মাদকের টাকা না পেলে সাংবাদিকরা লিখছেন পুলিশ অকার্যকর: আইজিপি সাংবাদিকদরা মাদকের টাকা না পেলে পুলিশকে অকার্যকর বলে সংবাদ প্রকাশ করছেন বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। সোমবার (২৬ অক্টোবর) পুরান ঢাকার চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আইজিপি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন। বর্তমানে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে একটি গোষ্ঠী জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। পলাতক সরকারের ১৭ বছরের শাসনামলে যারা নেতৃত্ব দিয়েছেন, তারা দেশকে বিভিন্ন ক্ষেত্রে অকার্যকর করেছেন। তিনি বলেন, পাড়া-মহল্লায় মাদকের বিস্তার ঘটেছে।
তৎকালীন সরকারি দলের নেতারা মাদক থেকে মাসোহারা নিতেন। পুলিশের কিছু সদস্যও এর সঙ্গে জড়িত ছিলেন, এখনো আছেন। তবে পুলিশ বিভাগ নিজেদের অপরাধীদের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে। গত দুই মাসে ২৭ জন পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।
তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।