বাংলা লাইভ নিউজ ডেস্ক: ক্যারিয়ার সায়াহ্নে এসে যেন আবারও লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর লড়াই জমে উঠেছে। নতুন নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন দুজনেই।
- •ক্যারিয়ার সায়াহ্নে এসে যেন আবারও লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর লড়াই জমে উঠেছে।
- •নতুন নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন দুজনেই।
- •তবে মেসি এবার এমন এক রেকর্ডের সামনে এসে দাঁড়িয়েছেন, যা রোনালদোর পক্ষেও আপাতদৃষ্টিতে অসম্ভব বলেই মনে হচ্ছে।
তবে মেসি এবার এমন এক রেকর্ডের সামনে এসে দাঁড়িয়েছেন, যা রোনালদোর পক্ষেও আপাতদৃষ্টিতে অসম্ভব বলেই মনে হচ্ছে। ইন্টার মিয়ামির হয়ে সবশেষ ম্যাচে নিউ ইংল্যান্ড রেভলিউশনের বিপক্ষে গোল ও অ্যাসিস্ট করেছেন তিনি। ৩৯ বছর বয়সেও মেসির এমন পারফরম্যান্স ফুটবল বিশ্বে আলোচনার জন্ম দিয়েছে।
গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষমতাও ধরে রেখেছেন তিনি। তার ঠিক পেছনে আছেন দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো।
তবে তার সঙ্গে মেসির ব্যবধানটা এখন ১১৯ গোল-অ্যাসিস্টের। মেসির সর্বশেষ গোলের পর তার ক্যারিয়ার গোলের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৭। অ্যাসিস্ট করেছেন ৪২৮টি।
সব মিলিয়ে তার গোল অবদান ১ হাজার ৩৬৫। অন্যদিকে রোনালদোর গোল সংখ্যা ৯৮৫। সব মিলিয়ে তার গোল অবদান ১ হাজার ২৪৬।
এই হিসাবে মেসি এখন রোনালদোর চেয়ে ১১৯ অবদানে এগিয়ে। ক্যারিয়ারে ১ হাজার ৪০০ গোল অবদানের মাইলফলক ছুঁতে তার দরকার আর ৩৫টি। সেই লক্ষ্য পূরণ হলে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ১ হাজার ৪০০ অবদানে পৌঁছানো প্রথম খেলোয়াড় হবেন তিনি।
রোনালদো সম্প্রতি আল নাসরের হয়ে আল খোলুদের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন। গোলের সংখ্যায় এখনো তিনিই এগিয়ে। লিওনেল মেসি ক্রিশ্চিয়ানো রোনালদো ইন্টার মিয়ামি।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।