বাংলা লাইভ নিউজ ডেস্ক: ১৩ শয্যার ওয়ার্ডে ১০০ শিশু, রোগীর চাপে মেঝেতে চিকিৎসা দিনে তীব্র গরম, রাতে ঠান্ডা—আবহাওয়ার এমন পরিবর্তনের মধ্যে চুয়াডাঙ্গায় শিশুদের মধ্যে বিভিন্ন রোগের প্রকোপ বাড়ছে। হাম, জ্বর, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের নিয়ে হাসপাতালে ভিড় করছেন অভিভাবকেরা।

রোগীর চাপ বেড়ে যাওয়ায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। শয্যাসংকটে অনেক শিশুকে হাসপাতালের মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসা করাতে হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের অন্তর্বিভাগ ও বহির্বিভাগে প্রায় ৩ হাজার শিশু চিকিৎসা নিয়েছে। বর্তমানে প্রতিদিন গড়ে শতাধিক শিশু হাসপাতালে ভর্তি থাকছে।

মাত্র ৫ শয্যার ডায়রিয়া ওয়ার্ডে ধারণক্ষমতার কয়েক গুণ বেশি রোগী ভর্তি রয়েছে। অন্যদিকে, ১৩ শয্যার শিশু ওয়ার্ডে প্রতিদিন গড়ে ১০০ থেকে ১২০ জন শিশুকে চিকিৎসা দিতে হচ্ছে। এ ছাড়া বহির্বিভাগে প্রতিদিন আরও ৩০০ থেকে ৪০০ শিশু চিকিৎসা নিতে আসছে। এসব শিশুর মধ্যে চুয়াডাঙ্গা পৌর এলাকা ছাড়াও আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলার রোগীর সংখ্যা বেশি।

এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।

তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।