বাংলা লাইভ নিউজ ডেস্ক: শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীতে উৎসবমূখর পরিবেশে কুমারী পূজা অনুষ্ঠিত ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীতে উৎসবমূখর পরিবেশে কুমারী পুজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে দেবীর মহাঅষ্টমী কল্পারম্ভ ও বিহিত পূজার মাধ্যমে দেবী দুর্গা পূজিত হন ভক্তদের কাছে।

পরে দেবীর সন্ধিপূজা অনুষ্ঠিত হয়। এ সময় শঙ্খধ্বনি, উলুধ্বনি, কাঁসর ঘণ্টা ও ঢাকের তালে মেতে উঠেন ভক্তরা। এদিকে সকালে নগরীর রামকৃষ্ণ মিশনে দেবী দুর্গার কুমারী রূপে ছয় বছর বয়সি সরসী চক্রবর্তীকে মালিনী রূপে সাজিয়ে অঞ্জলি প্রদানের মাধ্যমে কুমারী পূজা সম্পন্ন হয়। কুমারী বালিকার মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবী জ্ঞানে পূজা করবেন ভক্তরা।

সরসী নগরীর দুর্গাবাড়ী রোডের ভাস্কর চক্রবর্তী এবং কমলিকা চক্রবর্তীর কন্যা। সে নগরীর অন্বেষণ কিন্ডারগার্টেনে কেজির ছাত্রী। কুমারী পূজায় জেলার বিভিন্ন স্থান থেকে ভক্ত ও পূঁজারিরা অংশগ্রহণ করেন। মহাঅষ্টমীর দিন ভোরে নির্বাচিত কুমারীকে স্নান করিয়ে নতুন লাল শাড়ি, গয়না, পায়ে আলতা, ফুলের মালা এবং অলঙ্কারে সাজানো হয় দেবীরূপে।

এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।

তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।