বাংলা লাইভ নিউজ ডেস্ক: ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজের সাম্প্রতিক আচরণে বিস্ময় প্রকাশ করেছেন সাবেক ইংলিশ ফুটবলার স্টিভেন জেরার্ড। তার ধারণা, জানুয়ারির দলবদলেই ক্লাব ছাড়ার পথ তৈরি করতে ইচ্ছাকৃতভাবে অস্থিরতা সৃষ্টি করছেন মার্তিনেজ।

📌 এক নজরে মূল বিষয়:
  • •ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজের সাম্প্রতিক আচরণে বিস্ময় প্রকাশ করেছেন সাবেক ইংলিশ ফুটবলার স্টিভেন জেরার্ড।
  • •তার ধারণা, জানুয়ারির দলবদলেই ক্লাব ছাড়ার পথ তৈরি করতে ইচ্ছাকৃতভাবে অস্থিরতা সৃষ্টি করছেন মার্তিনেজ।
  • •ইংল্যান্ডভিত্তিক অনুষ্ঠান ‘দ্য ওভারল্যাপ ডেইলি’তে কথা বলার সময় জেরার্ড উল্লেখ করেন, মার্তিনেজ হয়ত দ্রুত ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চাইছেন।

ইংল্যান্ডভিত্তিক অনুষ্ঠান ‘দ্য ওভারল্যাপ ডেইলি’তে কথা বলার সময় জেরার্ড উল্লেখ করেন, মার্তিনেজ হয়ত দ্রুত ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চাইছেন। তার ভাষায়, ‘সে হয়ত ভাবছে, যত দ্রুত সম্ভব এখান থেকে বেরিয়ে যেতে চাই।

’ আর্জেন্টাইন এই ডিফেন্ডারের সাম্প্রতিক কর্মকাণ্ড অবাক হওয়ার মতো বলে মন্তব্য করেন লিভারপুলের সাবেক অধিনায়ক। বিশেষ করে চেলসির বিপক্ষে ইউনাইটেডের ২-০ গোলে হারের ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর থেকেই সমালোচনার মুখে রয়েছেন মার্তিনেজ।

এর আগে ক্লাবের ফুটবল পরিচালক জেসন উইলকক্সকে নিয়ে তার সমালোচনাও বিতর্ক বাড়িয়েছে। চেলসির বিপক্ষে লাল কার্ড দেখার ঘটনাকে তিনি স্বার্থপর আচরণ হিসেবেও উল্লেখ করেন।

জেরার্ড উল্লেখ করেন, ‘সে দলের পয়েন্ট হারানোর কারণ সম্পন্ন হয়েছে। অথচ এমন একজন কোচের অধীনে সে খেলছে, যিনি তাকে সমর্থন দিয়েছেন, পাশে দাঁড়িয়েছেন এবং তার জন্য বিশেষ চেষ্টা করেছেন।

’ তিনি আরও সতর্ক করেন, খেলোয়াড়দের ব্যক্তিগত আচরণ ও শৃঙ্খলাহীনতা ম্যানচেস্টার ইউনাইটেডের ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে। তবে মার্তিনেজের ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা ও সমালোচনা চললেও প্রকাশ্যে এখনো তার প্রতি সমর্থন ও আস্থা বজায় রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

[সম্পাদকীয় নোট: বাংলা লাইভ নিউজ বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে প্রতিবেদন পরিবেশন করে। যেকোনো নতুন তথ্য প্রাপ্তিসাপেক্ষে প্রতিবেদনটি নিয়মিত হালনাগাদ হতে পারে।]