বাংলা লাইভ নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের সময়ে পৃষ্ঠপোষকতা পাওয়া তথাকথিত কিংস পার্টিগুলো গুপ্তচরদের প্রক্সি সংগঠন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। রাজধানীর বিজয়নগরে সোমবার (২৬ অক্টোবর) সকালে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এনসিপিকে ইঙ্গিত করে নুরুল হক নুর বলেন, জুলাই-পরবর্তী সময়ে যারা নেতা হয়েছেন, তারা খেই হারিয়ে ফেলেছেন। জুলাই-পরবর্তী সময়ে যেখানে জাতীয় ঐক্য ও সংহতিকে অটুট রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার কথা ছিল, সেখানে অন্তর্বর্তী সরকার ও তাদের পৃষ্ঠপোষকতায় তথাকথিত কিংস পার্টির মাধ্যমে রাজনৈতিক ঐক্যকে বিনাশ করা হয়েছে। নির্বাচনের আগেই জাতির সামনে এটি পরিষ্কার হয়েছে যে, তারা একটি বিশেষ গোষ্ঠীর প্রক্সি গ্রুপ, যারা দেশে বিভাজন, বিদ্বেষ ও ঘৃণা ছড়িয়ে রাজনীতির পরিবেশকে বিষাক্ত করেছে। সংসদে চলমান রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ার প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনের পর সংসদে সংবিধান সংশোধন কমিটি গঠন হয়েছে এবং রাষ্ট্র সংস্কার নিয়ে আলোচনা চলছে।
জাতি একটি প্রাণবন্ত (ভাইব্রেন্ট) সংসদ দেখতে চেয়েছিল। কিন্তু এক বছর পার না হতেই ওই প্রক্সি সংগঠন ও পতিত ফ্যাসিবাদীরা মিলে দেশকে অস্থিতিশীল ও নৈরাজ্যময় করার নতুন ষড়যন্ত্র শুরু করেছে। বৈদেশিক বিনিয়োগ ব্যাহত করা এবং দেশকে একটি স্থিতিশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পথ রুদ্ধ করতেই দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র চলছে। দেশে উগ্রবাদের চাষাবাদ হচ্ছে অভিযোগ করে নুরুল হক নুর আরও বলেন, নিজেদের অতীত তকমা ঢাকতে একটি গোষ্ঠী জুলাইয়ের স্পিরিটকে ব্যবহার করে দেশে উগ্রবাদের চাষ করছে এবং রাজনৈতিক ফায়দা লুটছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।
তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।