বাংলা লাইভ নিউজ ডেস্ক: প্রতিটি পাহাড়ের অলিগলিতে বেজে উঠে উঠেছে “ছংরাহসি ওয়াগ্যেয়েলা রাথা পোঃয়ে লাহঃগেমে” এই প্রবারণা উৎসবের মধুর কণ্ঠে সুর। যার অর্থ হলো- প্রবারণা পূর্নিমা শুরু হলো চলো যায় রথযাত্রা মেলায়।
আজ থেকে বান্দরবানের শুরু হয়েছে টানা দুইদিন ব্যাপী বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা বা মাহা: ওয়াগ্যেয়ে পোয়েঃ। এই উৎসবে ঘিরে পাহাড়ে এখন উৎসবের আমেজ। পাহাড়ে প্রতিটি বৌদ্ধ বিহারে এখন আলোকসজ্জায় সজ্জিত। সেজেছে পাহাড়ের প্রতিটি গ্রাম- অলিগলি।
নিজেদের ঐতিহ্যবাহী সংস্কৃতি নতুন ডিজাইনে পোশাকে (থামি, লুঙ্গী) রাঙ্গিয়ে বিহারে ভীর করছে মারমা তরুণ-তরুণীসহ সব বয়সের মানুষ। এদিনে প্রবারণাকে ঘিরে আকাশের জ্বলে উঠবে হাজারও রঙ-বেরঙের মানুষ। আনন্দের মুখর হয়ে উঠবে গোটা পাহাড়। অশুভ দিনকে বিদায় জানাতে প্রার্থনায় ভরে উঠবে পাহাড়ের বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।
তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।