বাংলা লাইভ নিউজ ডেস্ক: অবরোধে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়টির ৮২তম ব্যাচের কৃষি অনুষদের শিক্ষার্থী রাফিউর রহমান রোহান বলেন, তাঁরা চান না, সচিবালয় এখানে স্থানান্তরিত হোক। সচিবালয় এখানে স্থানান্তরিত হলে এলাকাটির পরিবেশ নষ্ট হবে বলে তাঁরা ধারণা করছেন।

আবির নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘আমাদের গবেষণার জন্য মাঠ পর্যন্ত নেই। এই মাঠটি আগেও আমাদের ছিল। তাই মাঠের মালিকানা বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দিতে হবে। ’ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা তাঁদের নিজস্ব দাবি নিয়ে আন্দোলন করছেন।

তবে তাঁরা কথা দিয়েছেন, কোনো প্রকার সহিংস আচরণ বা ভাঙচুরের মতো কাজ করবেন না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যখন শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন, তখন সেখানে একাত্মতা জানান সয়েল সায়েন্স বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমরা নিয়মতান্ত্রিকভাবে আমাদের আন্দোলন করে যাব। যাঁরা বুঝতে পারছেন না, এই এলাকায় সচিবালয় হলে পরিবেশের কতটা ক্ষতি হবে, তাঁদের আমরা বোঝানোর চেষ্টা করে যাব।

এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।

তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।