বাংলা লাইভ নিউজ ডেস্ক: পকেটে টাকা কম তাই নিত্যপণ্যের বাড়তি দামে সংসার চালাতে কেনাকাটায় কাটছাঁট করতে হচ্ছে ক্রেতাদের। একসময় যে বাজারে চাল-ডাল, আলু-পেঁয়াজ কেজি হিসেবে কেনা হতো, সেখানে ক্রেতারা এখন কিনছেন পোয়া, হালি কিংবা ৫০/১০০/২০০ টাকার পণ্য।

বাজারের এই পরিবর্তনে শুধু ক্রেতারাই নন, বিক্রি কমে যাওয়া ও খাটুনি বেড়ে যাওয়ায় চাপে পড়ছেন বিক্রেতারাও। রাজধানীর মালিবাগ রেলগেট কাঁচাবাজারে মুদিদোকানির সঙ্গে কথা বলছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরী জয়নুল ইসলাম। ফর্দটা বড় নয়, তবে অদ্ভুত ঠেকতে পারে আগের যেকোনো স্বাভাবিক সময়ের তুলনায়। ‘ভাই, এক হালি ডিম, এক পোয়া মসুর ডাল, আধা কেজি পেঁয়াজ আর ২/৩টা রসুন, দেন।

’ দোকানি খলিল পলিথিনে মেপে মেপে জিনিসগুলো দিচ্ছেন। কোনো পণ্যের পরিমাণই কেজির ঘরে পৌঁছায়নি। পকেট থেকে টাকা বের করে জয়নুল দীর্ঘশ্বাস ফেলে বললেন, ‘মাস শেষ হতে এখনো দশ দিন বাকি। বেতনের টাকা বাড়ি ভাড়া আর বাচ্চার স্কুলে চলে গেছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।

তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।