বাংলা লাইভ নিউজ ডেস্ক: কর্ণফুলী গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স বন্ধ/দীর্ঘদিন ধরে চরম ক্রেতাসংকট, সার্ভিস চার্জ-বিদ্যুৎ বিলের টাকাও উঠছিল না কর্ণফুলী গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স, এক সময়ের অভিজাত মার্কেটগুলোর মধ্যে অন্যতম এক নাম। মার্কেটটির পার্কিংয়ের সামনে বসে আছেন পঞ্চাশ পেরোনো এক নিরাপত্তা প্রহরী।
কপালে তার চিন্তার ভাঁজ। কাছে যেতেই স্পষ্ট হলো চিন্তার কারণ। জানা গেল মার্কেটটি বন্ধ ঘোষণা করা হয়েছে। আর এ কারণেই অনিশ্চিত চাকরিজীবন নিয়ে চিন্তিত তিনি।
প্রায় ২২ বছর ধরে এখানে নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করছেন মো. শাহজাহান নামের এ ব্যক্তি। মার্কেটটির সোনালি সময় এবং খারাপ সময়েরও সাক্ষী তিনি। শাহজাহান ছাড়া আরও ৩ জন বর্তমানে মার্কেটের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। তারা ছাড়া আর কোনো কর্মচারী নেই বলে জানা গেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।
তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।