বাংলা লাইভ নিউজ ডেস্ক: বিনোদন বাংলাদেশে আসছেন বিলাল আব্বাস, যেভাবে দেখা করবেন পাকিস্তানি নাটক নিয়ে বাংলাদেশের দর্শকদের উন্মাদনা নিত্যদিনের। ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ সিরিয়ালের মধ্য দিয়ে দেশের ড্রামাপ্রেমীদের হৃদয়ে নতুন করে দোলা দিয়েছেন হানিয়া আমির ও বিলাল আব্বাস খান জুটি।
সেই রেশ কাটার আগেই দেশের বিলাল-ভক্তদের জন্য এল এক অবিশ্বাস্য খুশির খবর। খুব শিগগিরই ঢাকার মাটিতে পা রাখতে যাচ্ছেন ললিউডের এই জনপ্রিয় তারকা। শুধু তা-ই নয়, প্রিয় অভিনেতাকে কাছ থেকে দেখার ও সরাসরি সাক্ষাতের সুযোগ পেতে যাচ্ছেন বাংলাদেশি অনুরাগীরা। আসন্ন চার দিনের এক সংক্ষিপ্ত সফরে আগামী ৬ নভেম্বর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে বিলাল আব্বাস খানের।
মূলত ‘পাকিস্তান লাইফস্টাইল এক্সিবিশন’ এবং ‘পাকিস্তানি ওয়েডিং অ্যান্ড ফুড ফেস্টিভ্যাল’-এর বিশেষ অতিথি হিসেবে অংশ নিতেই তার এই বাংলাদেশ আগমন। শেষ হলো হানিয়া-বিলালের ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ দুরেফিশানের বিয়ের সাজে মুগ্ধ নেটদুনিয়া কেন এত আলোচনায় পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’। রাজধানীর গুলশান-১ নম্বরে অবস্থিত ‘গুলশান শুটিং ক্লাব’-এ আগামী ৪ থেকে ৮ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে পাঁচ দিনব্যাপী এই জাঁকজমকপূর্ণ উৎসব। মেলায় পাকিস্তানের ঐতিহ্যবাহী লাইফস্টাইল, বিবাহ সংস্কৃতি ও জিভে জল আনা নানা সুস্বাদু খাবারের পশরা সাজানো হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।
তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।