বাংলা লাইভ নিউজ ডেস্ক: ফেদেরিকো ভালভার্দে যেন দূর থেকে গোল করা থামাতেই পারছেন না। এই তো শনিবার রাতেও করলেন আরও একটা।
- •ফেদেরিকো ভালভার্দে যেন দূর থেকে গোল করা থামাতেই পারছেন না।
- •এই তো শনিবার রাতেও করলেন আরও একটা।
- •এই এক গোলে তিনি এমন এক কীর্তির কাছে চলে এসেছেন, যে কীর্তির শীর্ষে আছে লিওনেল মেসির নাম।
এই এক গোলে তিনি এমন এক কীর্তির কাছে চলে এসেছেন, যে কীর্তির শীর্ষে আছে লিওনেল মেসির নাম। মেস্তায়ায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদ ৩-০ গোলে জিতেছে।
লা লিগার ১২তম রাউন্ডের এই ম্যাচে প্রথম গোলটি বক্সের বাইরে থেকে করেন উরুগুয়ের এই মিডফিল্ডার। বক্সের বাইরে থেকে নেওয়া আগুনে এক শটে তিনি বল জড়ান প্রতিপক্ষের জালে।
স্প্যানিশ পরিসংখ্যান অ্যাকাউন্ট ‘মিস্টারচিপ’-এর তথ্য অনুযায়ী, লা লিগায় ভালভার্দের গোল এখন ২৬টি। এর মধ্যে ১৬টিই এসেছে বক্সের বাইরে থেকে।
অর্থাৎ ৬২ শতাংশ গোলই দূরপাল্লার। ২০১৭ সালের সেপ্টেম্বরে স্পেনের শীর্ষ লিগে ভালভার্দের অভিষেক হয়। তারপর থেকে বক্সের বাইরে থেকে বেশি গোল করেছেন মাত্র দুজন।
একজন বার্সেলোনার কিংবদন্তি লিওনেল মেসি, তার গোল ৩৪টি। অন্যজন ইয়াগো আসপাস, তার গোল ২০টি। এই হিসাবে ১৬টি গোল করে ভালভার্দে আছেন তৃতীয় স্থানে।
গুলার ৩৬ মিনিটে ব্যবধান ২-০ করেন। এমবাপে ৭৫ মিনিটে করেন তৃতীয় গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের এটি টানা অষ্টম জয়।
ম্যাচের শেষ দিকে ভ্যালেন্সিয়ার জন্য খারাপ খবর আসে। এমবাপের ওপর ট্যাকলের কারণে ৭৯ মিনিটে সরাসরি লাল কার্ড দেখেন দলটির অধিনায়ক হোসে গায়া।
রিয়াল মাদ্রিদ বার্সেলোনা লা লিগা লিওনেল মেসি।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।