বাংলা লাইভ নিউজ ডেস্ক: প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘ওয়ার্ডপ্রেস ক্যাম্পাস কানেক্ট ২০২৬’ সম্পন্ন শিক্ষার্থীদের আধুনিক ওয়েব ডেভেলপমেন্ট, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা ও ওপেন সোর্স প্রযুক্তিতে দক্ষ করে তোলার লক্ষ্যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘ওয়ার্ডপ্রেস ক্যাম্পাস কানেক্ট ২০২৬: ওয়ার্কশপ অ্যান্ড সিম্পোজিয়াম অন মডার্ন ওয়েব, এআই অ্যান্ড সাইবার সিকিউরিটি’ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর গুলশানে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের তত্ত্বাবধানে এটি আয়োজিত হয়।

সিএসই বিভাগের পিইউ সাইবার সিকিউরিটি ক্লাব (পিইউসিএসসি) ও পিইউ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্লাব (পিইউএআইসি)-এর যৌথ উদ্যোগে এবং আন্তর্জাতিক ওয়ার্ডপ্রেস ক্যাম্পাস কানেক্টের কারিগরি সহযোগিতায় ২৫ ও ২৬ অক্টোবর এ কর্মসূচির আয়োজন করা হয়। ‘লার্ন, বিল্ড, গ্রো—ওপেন সোর্স, ওয়েব ডেভেলপমেন্ট, এআই, ক্যারিয়ার অ্যান্ড কমিউনিটি’ প্রতিপাদ্যে আয়োজিত এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের বাস্তবমুখী প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করা এবং আন্তর্জাতিক ওপেন সোর্স কমিউনিটির সঙ্গে তাঁদের সরাসরি যুক্ত করা। বিশ্বের ৪৩ শতাংশের বেশি ওয়েবসাইটে ব্যবহৃত প্ল্যাটফর্ম ওয়ার্ডপ্রেসকে কেন্দ্র করে আয়োজিত এ কর্মসূচীতে প্রায় ৭০ জন নিবন্ধিত শিক্ষার্থী অংশ নেন। প্রাথমিক প্রস্তুতি হিসেবে তারা WordPress.org, Slack, Gravatar এবং Learn WordPress-এর বিভিন্ন আন্তর্জাতিক কার্যক্রম সম্পন্ন করেন।

প্রথম দিন বিশ্ববিদ্যালয়ের সিএসই কম্পিউটার ল্যাবরেটরিতে বাছাইকৃত শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে একটি প্র্যাকটিক্যাল কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ওয়ার্ডপ্রেস এডুকেশন অ্যাডমিন ও মেন্টর মুহিবুল হক ‘ওপেন সোর্স কন্ট্রিবিউশন’, WPCredits এবং বৈশ্বিক কমিউনিটিতে যুক্ত হওয়ার নানা দিক তুলে ধরেন। অপর সেশনে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান টেন-জিবি (10Gb)-র ওয়েব ডেভেলপার ও ওয়ার্ডপ্রেস অ্যাক্সেসিবিলিটি টিমের প্রতিনিধি নাসিম মিয়া ওয়েবসাইট তৈরি, ব্লক কাস্টমাইজেশন, ফুল সাইট এডিটিং এবং ল্যান্ডিং পেজ প্রকাশের কৌশল শেখান। দ্বিতীয় দিন বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত প্রযুক্তি সিম্পোজিয়ামে স্বাগত বক্তব্য দেন আয়োজনের প্রধান সমন্বয়ক, সিএসই বিভাগের প্রভাষক, সহকারী প্রক্টর ও পিইউ সাইবার সিকিউরিটি ক্লাবের মডারেটর মোস্তফা কামাল সাগর।

এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।

তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।