বাংলা লাইভ নিউজ ডেস্ক: তিনি উল্লেখ করেন, গত ১৭ বছরে এমন অনেক পরিসংখ্যান পরিলক্ষিত হয়েছে, যা দেশের প্রকৃত পরিস্থিতির প্রতিফলন ঘটায়নি। সরকার এখন এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হবে এবং দেশের প্রকৃত চিত্র উঠে আসবে।

📌 এক নজরে মূল বিষয়:
  • •তিনি উল্লেখ করেন, গত ১৭ বছরে এমন অনেক পরিসংখ্যান পরিলক্ষিত হয়েছে, যা দেশের প্রকৃত পরিস্থিতির প্রতিফলন ঘটায়নি।
  • •সরকার এখন এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হবে এবং দেশের প্রকৃত চিত্র উঠে আসবে।
  • •রাজধানীর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মিলনায়তনে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা উল্লেখ করেন।

রাজধানীর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মিলনায়তনে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা উল্লেখ করেন। ‘নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিসংখ্যান : টেকসই উন্নয়ন ও পরিকল্পনার ভিত্তি’ প্রতিপাদ্যে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহির উদ্দিন স্বপন এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিবিএসের মহাপরিচালক মো. শামীমুল হক।

পরিসংখ্যান ব্যবস্থার আধুনিকায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বিবিএসের পরিচালক কবির উদ্দিন আহাম্মদ। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাংলাদেশ পরিসংখ্যান সমিতির সভাপতি সৈয়দ শাহাদাত হোসেন এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. এ কে এনামুল হক।

[সম্পাদকীয় নোট: বাংলা লাইভ নিউজ বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে প্রতিবেদন পরিবেশন করে। যেকোনো নতুন তথ্য প্রাপ্তিসাপেক্ষে প্রতিবেদনটি নিয়মিত হালনাগাদ হতে পারে।]