বাংলা লাইভ নিউজ ডেস্ক: মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক নিয়ে আবার নতুন করে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-৩ আসনের এমপি ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা। মুফতি আব্দুল মালেক ইঙ্গিত করে আমির হামজা বলেন, এতো বড় মসজিদের খতিব শিরক করবে এটা মানা যায়।

ওনি কোন সমজিদের খতিব নয়, বায়তুল মোকাররমের। আর আবু জাহেল ছিল কাবা শরিফের সভাপতি। সম্প্রতি নীলফামারীর পৌর মসজিদে এক ওয়াজ মাহফিলের আমির হামজার এ বক্তব্য ‘জনি ইসলামিক টিভি’ নামের এক ইউটিউবে প্রচার করে। ইউটিউবের ওই ভিডিওর বক্তব্যে তিনি এসব বলেন।

মুফতি আমির হামজা বলেন, কাবা শরিফের এক ওয়াক্ত নামাজ পড়লে লক্ষ রাকায়াতের নামাজের সওয়াব পাওয়া যায়, সেই মসজিদের সভাপতি ছিলো আবু জাহেল। আর এখন অনেকেই নীলফামারীর পৌর মসজিদের সভাপতি হয়ে বগল বাজাচ্ছে, আমার জান্নাত কেউ ঠেকাতে পারবে না। ঈমান আনা লাগবে শিরক মুক্ত। আর যারা তাদের জ্ঞান অনুযায়ী কাজ করতে পারবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।

তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।