বাংলা লাইভ নিউজ ডেস্ক: রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্র আয়োজিত ‘ভাটিবাংলার লোকসংগীত উৎসব’। হাছন রাজা, রাধারমণ, উকিল মুন্সী থেকে শাহ আবদুল করিম—ভাটিবাংলার কিংবদন্তি লোকসাধকদের গানে মুখর হয়ে উঠেছিল রাজধানীর জাতীয় নাট্যশালা মিলনায়তন।
- •রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্র আয়োজিত ‘ভাটিবাংলার লোকসংগীত উৎসব’।
- •হাছন রাজা, রাধারমণ, উকিল মুন্সী থেকে শাহ আবদুল করিম—ভাটিবাংলার কিংবদন্তি লোকসাধকদের গানে মুখর হয়ে উঠেছিল রাজধানীর জাতীয় নাট্যশালা মিলনায়তন।
- •এসময় লোকসংগীতের ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি উৎসবের মঞ্চ থেকে দ্রুত রাধারমণ কমপ্লেক্স নির্মাণের দাবি নিশ্চিত করেছেন আয়োজক ও সংশ্লিষ্টরা।
এসময় লোকসংগীতের ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি উৎসবের মঞ্চ থেকে দ্রুত রাধারমণ কমপ্লেক্স নির্মাণের দাবি নিশ্চিত করেছেন আয়োজক ও সংশ্লিষ্টরা। সোমবার সন্ধ্যায় রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্র আয়োজিত ‘ভাটিবাংলার লোকসংগীত উৎসব’-এ দেশের বিভিন্ন অঞ্চলের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
উৎসবের উদ্বোধন করেন বাউলশিল্পী মো. হারুন মিয়া। এ সময় তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা পেয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে হারুন মিয়া উল্লেখ করেন, ‘আমি সুনামগঞ্জের অজপাড়াগাঁয়ে জন্মেছি।
এই অনুষ্ঠানে আমাকে সম্মাননা প্রদান করায় আমি কৃতজ্ঞতা জানাই। সকলের কাছে ভক্তি-শ্রদ্ধা জানাই। ’ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান উল্লেখ করেন, ‘বাতাস ছাড়া যেমন মানুষ বাঁচবে না, বাউলসংগীত ছাড়া মানবতা বাঁচবে না।
বাউলসংগীত মানুষকে বাঁচতে শেখায়। সংগীত ছাড়া, সুর ছাড়া সভ্যতা থাকবে না। আর সভ্যতা না থাকলে স্বাধীনতাও থাকবে না।
’ নিজের ভাটি অঞ্চলের স্মৃতিচারণ করে তিনি উল্লেখ করেন, ‘আমি ভাটি অঞ্চলের মানুষ, হাওরের মানুষ। ১৯৫৬ সাল থেকে গান শুনি। প্রথম দিকে তিনজন গুণী শিল্পীর গান শুনতাম, তারা হলেন- উকিল মুন্সী, হাছন রাজা আর রাধারমণ।
’ সংগীতজ্ঞ শেখ সাদী খান উল্লেখ করেন, ‘দিনে দিনে সংস্কৃতিচর্চার যে অবক্ষয় হচ্ছে, তা আমাদের পিছিয়ে নিয়ে যাচ্ছে। সংস্কৃতিচর্চা দিয়েই সমাজ এগিয়ে যায়।
সুর দিয়ে অসুরকে দমন করা যায়। যাদের মনুষ্যত্ব আছে, বিবেক আছে, তারা সুর ভালোবাসেন। রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্র সুরের সাধনা করছে।
তাদেরকে সাধুবাদ জানাই। ’ উৎসবের আলোচনা ও পরিবেশনায় ভাটিবাংলার লোকসংগীতের ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি রাধারমণ কমপ্লেক্স নির্মাণের দাবি তুলে ধরেনো হয়।
রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্র দীর্ঘদিন ধরে এ কমপ্লেক্স নির্মাণের দাবি জানিয়ে আসছে। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ভাটিবাংলার লোকসংগীত সাধকদের গান।
সৈয়দ শাহনূর, রাধারমণ, হাছন রাজা, জালাল খাঁ, উকিল মুন্সী, দীন শরৎ, মনমোহন দত্ত, শাহ আবদুল করিম ও দুরবীন শাহর গান পরিবেশন করেন শিল্পীরা। তাদের গানের সুর ও কথায় মিলনায়তনে তৈরি হয় ভাটিবাংলার লোকসংগীতের আবহ।
উৎসবে অংশ নিতে সুনামগঞ্জ থেকে আসেন রনেশ ঠাকুর, বাউল সিরাজউদ্দিনসহ নয়জন শিল্পী।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।