বাংলা লাইভ নিউজ ডেস্ক: দলের ব্যাটিং কোচ হচ্ছেন ডেল বেনকেনস্টেইন/সংগৃহীত দক্ষিণ আফ্রিকা সফরের আগে বাংলাদেশের কোচিং প্যানেলে বড় পরিবর্তন এল। নতুন ব্যাটিং কোচের নাম ঘোষণা করেছে বিসিবি।

📌 এক নজরে মূল বিষয়:
  • •দলের ব্যাটিং কোচ হচ্ছেন ডেল বেনকেনস্টেইন/সংগৃহীত দক্ষিণ আফ্রিকা সফরের আগে বাংলাদেশের কোচিং প্যানেলে বড় পরিবর্তন এল।
  • •নতুন ব্যাটিং কোচের নাম ঘোষণা করেছে বিসিবি।
  • •সাবেক দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ডেল বেনকেনস্টাইন আসন্ন সফরে দলের ব্যাটিংয়ের দেখভাল করবেন।

সাবেক দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ডেল বেনকেনস্টাইন আসন্ন সফরে দলের ব্যাটিংয়ের দেখভাল করবেন। ওদিকে ক্রিকবাজ জানাচ্ছে, নতুন ফিল্ডিং কোচও পাচ্ছেন লিটন দাসরা।

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলের ফিল্ডিং বিভাগ দেখবেন নতুন সহকারী কোচ মালিবোঙ্গে মাকেতা। এত দিন অন্তর্বর্তী ফিল্ডিং কোচ ছিলেন আশিকুর রহমান।

পাকিস্তান সফরের সময় তিনি জাতীয় দলের সঙ্গে যুক্ত হন। তখন জেমস পামেন্ট পিঠের ব্যথায় ছিটকে গিয়েছিলেন। পরে পারস্পরিক সম্মতিতে পামেন্টের সঙ্গে পথ আলাদা করে বিসিবি।

বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে স্পষ্ট ব্যক্ত করেছেন, ‘আমাদের সহকারী কোচ মাকেতা দক্ষিণ আফ্রিকা সফরে আমাদের ফিল্ডিং দেখবেন। আশিকুর কাতারে রাইজিং স্টারস এমার্জিং কাপের প্রস্তুতি নেওয়া বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে যোগ দেবেন।

’ এদিকে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ডেল বেনকেনস্টাইন ব্যাটিং বিশেষজ্ঞ হিসেবে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন। এক বিজ্ঞপ্তিতে বিসিবি তার নিয়োগ নিশ্চিত করেছে।

বিসিবি জানিয়েছে, সফরের তিন সংস্করণেই তিনি দলের সঙ্গে কাজ করবেন। মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেওয়ার পর বাংলাদেশ এখনো স্থায়ী ব্যাটিং কোচ নিয়োগ দেয়নি।

বিসিবি আশরাফুলকে বাংলাদেশ ‘এ’ দলের কোচিং স্টাফে রাখার সিদ্ধান্ত নিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাম্প্রতিক ঘরের মাঠের সিরিজে আশরাফুলের জায়গায় ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন।

তিনি এবার হাই পারফরম্যান্স ইউনিটে ফিরে যাচ্ছেন। সেখানে আগে তিনি প্রধান কোচ ছিলেন। জাতীয় দলে এসেছিলেন সাময়িকভাবে।

জানা গেছে, দক্ষিণ আফ্রিকা সিরিজের আগেই একজন ব্যাটিং কোচ নিয়োগ দিতে চায় বিসিবি। সালাউদ্দিনকে জাতীয় দল থেকে ছেড়ে দেওয়ায় তিনি হাই পারফরম্যান্স ইউনিটের ক্রিকেটারদের দিকেও মনোযোগ দিতে পারবেন।

দল ১০ ও ১১ নভেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হবে। জোহানেসবার্গে প্রথম টেস্ট শুরু ১৫ নভেম্বর। দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিয়নে, ২৩ নভেম্বর থেকে।

এরপর হবে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি।

[সম্পাদকীয় নোট: বাংলা লাইভ নিউজ বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে প্রতিবেদন পরিবেশন করে। যেকোনো নতুন তথ্য প্রাপ্তিসাপেক্ষে প্রতিবেদনটি নিয়মিত হালনাগাদ হতে পারে।]