বাংলা লাইভ নিউজ ডেস্ক: মঙ্গলবারের (৩ নভেম্বর) এই নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় ধরনের পরাজয়ের মুখে দেখা দিয়েছে। আগামী জানুয়ারির শুরুতে যে কংগ্রেসের অধিবেশন শুরু হবে, তা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম দুই বছরের কংগ্রেসের চেয়ে অনেকটাই ভিন্ন হবে।
- •মঙ্গলবারের (৩ নভেম্বর) এই নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় ধরনের পরাজয়ের মুখে দেখা দিয়েছে।
- •আগামী জানুয়ারির শুরুতে যে কংগ্রেসের অধিবেশন শুরু হবে, তা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম দুই বছরের কংগ্রেসের চেয়ে অনেকটাই ভিন্ন হবে।
- •ওই সময় কংগ্রেসের উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা ছিল রিপাবলিকানদের।
ওই সময় কংগ্রেসের উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা ছিল রিপাবলিকানদের। ডেমোক্র্যাটরা এখন ট্রাম্পের নীতিগুলো আরও কঠোরভাবে পর্যালোচনা করতে পারবেন এবং তাদের বিরোধিতার মুখে পড়া আইন প্রণয়নের উদ্যোগ আটকে দিতে পারবেন।
তবে কংগ্রেসের অনুমোদন ছাড়াও প্রেসিডেন্টের হাতে অনেক কিছু করার ক্ষমতা রয়েছে। গুরুত্বপূর্ণ কয়েকটি রাজনৈতিক ইস্যুতে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা কী ধরনের প্রভাব ফেলতে পারে, তা নিয়ে আলোকপাত করেছে আলজাজিরা।
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ মূল্যস্ফীতি এবং জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দাম নিয়ে ভোটারদের অসন্তোষ রিপাবলিকানদের প্রত্যাখ্যান করার অন্যতম প্রধান কারণ। ডেমোক্র্যাটরা জীবনযাত্রার ব্যয় কমানো এবং অভ্যন্তরীণ খাতে সরকারি ব্যয়ের বিষয়টিকে নির্বাচনি প্রচারের কেন্দ্রে নিয়ে এসেছিলেন।
গত ফেব্রুয়ারিতে কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইসরাইলের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ান ট্রাম্প। তিনি এখনো হামলার নির্দেশ দিতে পারেন।
তবে নতুন কংগ্রেসের কারণে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা তৈরি হতে পারে। আগামী ১১ ডিসেম্বর বর্তমান সরকারের অর্থায়নসংক্রান্ত বিলের মেয়াদ শেষ হলে আইনপ্রণেতারা অতিরিক্ত অর্থ বরাদ্দ আটকে দিতে পারেন।
এতে সামরিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ট্রাম্পের জন্য গুরুত্বপূর্ণ আর্থিক বাধা তৈরি হতে পারে। তবে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের সেন্টার অন ইউএস পলিটিকসের গবেষক জেমস বয়েজ উল্লেখ করেন, কংগ্রেস অর্থায়ন বন্ধ করতে চাইলেও বিষয়টি সহজ হবে না।
তিনি উল্লেখ করেন, ‘যুদ্ধক্ষেত্রে সেনা মোতায়েন থাকা অবস্থায় এমন পদক্ষেপ নেওয়া অত্যন্ত জটিল হবে। এতে মার্কিন সেনাদের জীবন ঝুঁকির মুখে ফেলার অভিযোগ উঠতে পারে।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।