বাংলা লাইভ নিউজ ডেস্ক: সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি হেডম্যান ও কারবারিদের সঙ্গে মতবিনিময় সভা করে প্রশাসন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেকে অবরোধ, সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় উত্তেজনা অব্যাহত রয়েছে। এতে অচল হয়ে পড়েছে স্থানীয়দের স্বাভাবিক জনজীবন।
একদিকে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বন্ধ ও নিরাপত্তার দাবিতে স্থানীয় দুই সংগঠনের অনির্দিষ্টকালের সড়ক অবরোধ; অন্যদিকে অবরোধ চলাকালে হামলার অভিযোগ এবং তার প্রতিবাদে কঠোর কর্মসূচি- সব মিলিয়ে অস্থির পরিস্থিতি বিরাজ করছে সেখানে, যা ছড়িয়ে পড়ছে পাহাড়জুড়ে। বন্ধ রয়েছে সাজেক পর্যটন কেন্দ্র। দোকানপাট ও যান চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটন ব্যবসায়ীরা। ধস নেমেছে স্থানীয়দের অর্থনীতিতে।
এ পরিস্থিতিতে সংকট নিরসনে সংলাপের উদ্যোগ নিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন। এ লক্ষ্যে রোববার (২৫ অক্টোবর) জেলার হেডম্যান ও কারবারিদের সঙ্গে মতবিনিময় সভা করে প্রশাসন। সভায় আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করতে তিন সদস্যের একটি সংলাপ কমিটি গঠন করা হয়েছে। সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ-সদস্য আবদুল ওয়াদুদ ভূঁইয়া এবং বিশেষ অতিথি ছিলেন রাঙামাটির সংসদ-সদস্য ও সাবেক পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।
তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।